somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু ঘুম পায়

২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাত ৩টায় সেহেরী খেয়ে ৪টায় ঘুম দিয়ে ৭টায় উঠে অফিসে যাবার জন্য প্রস্তুতি নেয়া। অফিসে যাবার পরে সবচেয়ে বেশী যে ব্যাপারটা কাজ করে গত ৪টি দিন ধরে তা হলো, প্রায় ১৭ ঘন্টা রোজা। এটা মনে পরলেই ঘুম পায়। I-) কখন বাজবে ৫টা আর কখন বাসায় ফিরেবো। বাসায় ফেরার পরে ধরে আরেক ভয়, আরো ৩ ঘন্টা বাকি ইফতারের। তখন কি আর করার ঘুম ভাইয়াকে ডেকে নিয়ে আসি বিছানায়। ৮টায় যখন অ্যালার্ম বাজে চোখ মুছতে মুছতে রান্না ঘরে যেয়ে বাসায় যেই কয়জন বান্দা নিজেদেরকে রোযাদার বলে বলে স্বীকৃতি দেন তাদের সাথে কথা বলতে বলতে ইফতারের আয়োজন করা। সেখানেও ঘুম পায়। I-) কোনমতে জুস, খেজুর, পাউরুটি দিয়ে ইফতার শেষ করার পরে সিগারেটের অগ্রভাগে একটু লাল হলেই মনে হয় পৃথিবীর সকল ঘুমদেবীরা যেন আমাকে চেপে ধরছে। কি আর করার, কোনভাবে হামাগুরি দেবার মত করে বিছানায় এসে একটা বালিশ মাথার নিচে, আর একটা বুকে চেপে ধরে দেশের ইফতারীর স্বপ্ন দেখতে দেখতে হারিয়ে যাই।

এর মাঝে যেদিন রান্নার দিন থাকে, সেদিন মনে হয় পালিয়ে যাই। গতকাল ঠিক এমনই ছিল আমার, অনেকভাবে চেহারার মাঝে অনেক দুঃখীভাব নিয়ে এক রুমমেটকে বললাম ভাই আজ খুব মাথা ব্যাথা করছে, যদি তার মনে কোন দয়া হয়। কিন্তু না, আমাকে খালি হাতের তার দুয়ার থেকে ফিরে আসতে হলো। বলে, ভাই সববুঝি রান্না থাকলে সবারই সেদিন মাথা ধরে। :(

কি আর করা, ফ্রিজ থেকে মাছ বের করে বেসিনে ভিজিয়ে চলে এলাম নিজের বিছানা মামার কাছে। মোবাইলে ১ ঘন্টা পরের অ্যালার্ম সেট করে আবারো ঘুম ভাইয়াকে ডেকে নিয়ে আসলাম। I-) রাত ১০টা, মোবাইলের অ্যালার্ম বাজার আগেই ল্যাপটপে ইয়াহুতে কল দেয় উপরতলা থেকে আরেক রুমমেট। “কি ভাই, ক্ষিধে লেগে গেলতো”। :( যাক কি আর করার, একখানা সিগারেটের আয়ু শেষ করার প্রস্তুতি নিয়ে, ল্যাপটপটা হাতে করেই রান্নাঘরের দিকে অনেকটা হামাগুরি দেয়ার মত করেই হাটতে শুরু করি। মনে হচ্ছিলো, দুইটা কাঠি দিয়ে দুই চোখের পাতাকে আলাদা করা ছাড়া মনে হয় কোন উপায় নেই।

শুরু করলাম নিজের বউএর জীবনে সুখ আনার প্রক্রিয়া। পিঁয়াজ, কাঁচা মরিচ গুলো কুচি করার পরে, মাছের আঁশ ছারানো। যদিও এখানে মাছের তেমন একটা আঁশ থাকেনা, তারপরও একটু না করলে আবার খাবার সময় পাওয়া গেলেতো লংকা কান্ড বাধিয়ে ফেলবে আমার বাকি হাউসমেটরা। এমনিতেই আমার রান্নার বি-অশেষ শুনাম। :P তারপরে একে একে মাছ, ডাল এবং ভাত রান্না শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রান্নাঘরেই জীবনের গুরুত্বপূর্ণ সময়ের ৩টি ঘন্টা কাটিয়ে দিলাম, যা হয়তো ঘুমিয়ে কাটালে হয়তোবা স্বপ্নে পেলেও পেয়ে যেতাম স্বপ্নে পাওয়া ঔষধের মত কোন মহৌষধ, আর তা দিয়ে বাংলাদেশে যেয়ে গুলশানের মোড়ে একখানা লিল্লাহফির ব্যবসা চালু করা যেত। :( সেটাও মিস করলাম। এরপর আবারো নিজের বিছানায় ফিরে আসা। বসে বসে ভাবছি এখন যদি খাই তাহলে সেহরীর সময় আর খেতে পারবো না, আর সেহরী বেশী আগে খেয়ে ফেললে ১৭ ঘন্টার ধকল সামলানো সম্ভব হবেনা। এই কথা ভাবতে ভাবতেই আমারো ঘুম ভাইয়া কান ধরে তার দরবারে ডেকে নিয়ে যায়। আবারো ১ঘন্টা পরে উঠে সেহরীর প্রস্তুতি। সেহরী খেতে খেতে ভাবছিলাম, আহ এবার একটা ঘুম দিতে পারবো কমপক্ষে টানা ৩ ঘন্টা। খেয়ে বিছানায় এসে একখানা সিগারেট সাহেবকে জাগ্রত করে কখন হারিয়ে গেলাম ঘুমভাইয়ার দরবারে তা টের পেয়েছি যখন নাকে এসে ধাক্কা দিচ্ছিলো বিছানার চাদর পোঁড়া ধোঁয়া।
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:৩৬



সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

×