somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রয়োজন তৈরি পোশাক শিল্প খাতের সতর্ক পরিচর্যা- ১

০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনীতির তিনটি খাতে বিগত বছরগুলোয় ব্যাপক উন্নয়ন ঘটেছে- তৈরি পোশাক শিল্প, বিদেশে বাংলাদেশীদের জন্য চাকরির সুযোগ এবং রপ্তানির লক্ষ্যে মৎস ও চিংড়ি চাষ। এসব সাফল্যের জন্যে অবশ্য সরকারের বাহবা নেয়ার কোন সুযোগ নেই। বেসরকারি খাতের উদ্যোক্তাদের মাঝ থেকেই জন্ম নিয়েছে এসব উদ্যোগ এবং তারাই সম্ভব করেছে এর অগ্রগতি। দেশের অর্থনীতিতে এদের অবদান বার্ষিক প্রায় ১৭৮০ কোটি মার্কিন ডলার। দেশটাকে টিকিয়ে রেখেছে তারাই এবং লাখ লাখ মানুষের জন্য তৈরি করেছে কর্মসংস্থানের সুযোগ। বিশেষত তৈরি পোশাক খাতে কাজ করার সুযোগ পাচ্ছে আমাদের প্রায় বিশ লাখ নারী। পরোক্ষভাবে, এর কারণে সম্ভব হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, পরিবার পরিকল্পনা এবং পুষ্টিমানের উন্নয়ন।

দেশের অনেক বিশ্লেষক এবং তথাকথিত বিশেষজ্ঞই গত দুই দশক ধরে তৈরি পোশাক শিল্পখাতের অব্যাহত অগ্রগতি সম্পর্কে ছিলেন সন্দিহান। তাদের পক্ষ থেকে এমএফএ পরবর্তীকালে এ খাতের সাফল্য বিষয়ে উত্থাপিত হয়েছে নানা প্রশ্ন। আজ প্রমাণ হয়েছে তারা ভুল। পরবর্তীতে এ খাতের রপ্তানি সংশ্লিষ্ট কতিপয় শর্ত বিবেচনায় সন্দেহ করা হয়েছে যে নিটওয়্যার এবং উভেন খাত দুটোই আশাপ্রদ ফল দেখাতে পারবে কিনা। ক্যাসান্ড্রা এখন অবধি সঠিক প্রমাণ হয়নি। বিস্তর বিপত্তি সত্ত্বেও এ খাত এখন পর্যন্ত অব্যাহত রেখেছে তার সমৃদ্ধি।

আগস্ট মাসের শেষ দিকে বিজিএমইএ জানিয়েছে ২০১৩ সাল নাগাদ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ গিয়ে দাঁড়াবে আড়াই হাজার কোটি মার্কিন ডলার। সেখানে আরো বলা হয়, আমাদের পণ্যের গুণগত মান এবং প্রতিযোগিতামূলক মূল্যের সুবাদে বায়াররা দারুণ খুশি। যদিও পাশাপাশি আমাদের মনে রাখতে হবে এ শিল্পের রুগ্ন অবকাঠামো এবং মাঝারি স্তরের ব্যবস্থাপনায় দুর্বল লোকবলের কথা।

বিজিএমইএ বলতে ভুলে গেছে আরো কয়েকটি বিষয়ের কথা যেগুলো আমাদের এ খাতের অগ্রগতিকে বিঘ্নিত করছে ব্যাপকভাবে- অপর্যাপ্ত গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ, স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে উচ্চহারে ফ্রেইট চার্জ, সুতার মূল্য বৃদ্ধি, পরিবহণ ব্যয় বৃদ্ধি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির মূল্য বৃদ্ধি।

এসবের ওপর যোগ হয়েছে ওয়াল-মার্টের (বিশ্বের বৃহত্তম খুচরা পোশাক বিক্রেতা এবং বাংলাদেশ থেকে বার্ষিক ১৭০ কোটি মার্কিন ডলারের আমদানিকারক) এক সাম্প্রতিক সিদ্ধান্ত। তাদের দাবি, বাংলাদেশে তাদের বর্তমান অর্ডারের ওপর ২ শতাংশ রিবেট দিতে হবে। ওয়ালমার্টের একজন প্রতিনিধি বলেছেন বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। অনুমান, এর একটি কারণ হতে পারে আমেরিকার অর্থনীতির সাম্প্রতিক অধঃপতন। আশংকিত হবার কারণ রয়েছে আরো- গত অর্থবছরে রপ্তানিযোগ্য স্থানীয় পোশাকের মূল্যসূচক এক শতাংশের অধিক হ্রাস পেয়েছে। এদিকে, আরইউ মৃধার ভাষ্যে, বাংলাদেশে ব্যবসা করার ব্যয়, বিশেষত তৈরি পোশাক খাতে, বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশেরও বেশি।

আরো একটি বিষয় যা বাধাগ্রস্ত করছে আমাদের তৈরি পোশাক খাতের মুনাফা, তা হচ্ছে আন্তর্জাতিক বাজারে এ খাতে আমাদের স্থানীয় প্রস্তুতকারকদের অনভিজ্ঞতা। ক্রমাগত সাফল্য সত্ত্বেও আজ অবধি আমাদের তৈরি পোশাক খাতের অধিকাংশ ব্যবসাই পরিচালিত হয় মিডলম্যান দিয়ে। বস্তুত প্রকৃত সাফল্য পেতে হলে আমাদের বাজার নেটওয়ার্ককে কাজ করে যেতে হবে আরো বহুদূর।

উপরোল্লিখিত বিষয়সমূহের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে আরো বড় একটি সমস্যা সেটি হলো ধ্বংস আর ভাংচুর। উদ্বেগ আরো বাড়িয়ে তোলে যে ঘটনাটি তা হচ্ছে, হামলার শিকার হচ্ছে যেসব শিল্প প্রতিষ্ঠান তারা সবাই ২০০৬ সালে শ্রমিক এবং মালিকসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যেকার এক ত্রিপক্ষীয় চুক্তি মেনে চলার পক্ষপাতী। মিডিয়ার খবরে প্রকাশ, ২০০৮ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা দেড় শ। এর ভেতর রয়েছে আগস্ট এবং সেপ্টেম্বরে আরো চব্বিশটি ভাংচুরের ঘটনা। শিল্প বিশ্লেষকদের মতে, শ্রমিক অসন্তোষের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো চার শ কারখানা। পরিসংখ্যানটি উদ্বেগজনক, কারণ এটি গোটা তৈরি পোশাক শিল্পখাতের প্রায় দশ ভাগ। অভিযোগ রয়েছে অগ্নিসংযোগ এবং ভাংচুরের সঙ্গে এমন সমস্ত লোক জড়িত রয়েছে যারা কারখানার মালিক কিংবা নিরাপত্তা রক্ষীদের সম্পূর্ণ অচেনা। এদের বলা হচ্ছে বহিরাগত। আরেকটি হতাশাজনক অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কারখানার ম্যানেজমেন্ট। তারা বলছেন এসব হামলা এবং ভাংচুরের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে মধ্যে পাওয়া গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কার্যকর কোন ভূমিকা রাখেনি। এর ফলে যৌক্তিকভাবেই পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে সরকারের কাছে দাবী উত্থাপন করেছেন কারখানা মালিকরা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×