আমার আপির মেয়ে মিনি।খুব বেশি মিষ্টি চেহারার দুষ্টু একটা মেয়ে।সব টা সময় প্রশ্ন করতেই থাকে।মা মনি এইটা কি?ঐ টা কি?কত যে জানার ইচ্ছা।আল্লাহ মালুম..............................................। বাসা্য় সারাক্ষণ আপির সাথেই মিনির সব আলাপ।আপি সুযোগ পেলেই মিনিকে পড়তে বসায়।আপি মিনিকে নাম লেখা শেখাই।এর পর থেকেই আপি পরে বিপদে ।মিনি যেখানেই যা পাই,লিখতে বসে যায়।একদিন তো ভাইয়ার অফিসিয়াল ফাইলেই নাম লেখে ভরে ফেলে।আপি মিনির এত আগ্রহ দেখে স্কুলে ভর্তি করার কথা ভাবে।যেই কথা,সেই কাজ।আমাকে সাথে নিয়ে একদিন মিনি কে স্কুলে নিয়ে যাই।ম্যাম মিনিকে একটা কাগজ আর পেনসিল দিয়ে বলে মিনি তোমার নাম লেখোতো।মিনি খুব গম্ভির ভাবে কাগজটার দিকে তাকিয়ে থাকে।আমি মিনিকে লেখার জন্য ইসারা করলাম, মিনি আমার ইসারার পাত্তাই দিলো না।একটু হাসি হাসি মুখে পেনসিলটা ধরে রাখল।এভাবে অনেক ক্ষণ কাটল।আপি বিরক্ত হয়ে মিনিকে চাপা ধমক দিলো।এবং সাথে সাথেই কাজ হল,মিনি কাপা কাপা হাতে লেখা শুরু করল। লেখা শেষ না হতেই পেনসিল টা মট করে ভেঙ্গে গেল। ম্যাম মিনির ভিতু চেহারা দেখে বলল,''থাক মিনিকে লিখতে হবে না,আমরা মিনিকে ভর্তি করে নিলাম" কথা শেষ করে যখন আমরা বাইরে চলে এসেছি,মিনি তখন ঘোষনা করলো ম্যামের মুখে অনেক ব্রণ,দেখতে খুব পোচা,আমি এইখানে পড়ব না.........................।খুব অবাক হয়ে ভাবলাম,এত ছোট বাচচাটাও সুন্দর জিনিসটা বোঝে।আপি মিনিকে অনেক বকা বকি করলো। কিন্তু কাজ হলনা। অবশেষে সুন্দরি ম্যাম দেখে একটা স্কুলে মিনিকে ভর্তি করা হল।মিনিকে স্কুলে আনা নেওয়াটা দুলাভাই-ই করত,সুন্দরি ম্যামের সাথে দুলাভাই এর বেস খাতির হয়ে যাই।অল্প দিনেই মিনি পড়ালেখাটা রপ্ত করে ফেলে।এর মাঝে ঘোটে যাই অন্য ঘটনা,মিনির আমমু,মানে আমার আপির মুখে অনেক ব্রণ উঠে।মিনি এমুন অবস্হা দেখে দুলাভাই কে এ্যাডভাইস করে,তার ম্যামকে বি্য়ে করার জন্য........।এখুন বুঝুন অবস্হা..........।
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।