অনন্য কীর্তি গড়লেন মুমিনুল
২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যারিয়ারের অভিষেক টেস্টে ইনিংসেই ফিফটি করেছিলেন মুমিনুল হক। এরপর টেস্টে বেশ কিছু রেকর্ড গড়েছেন এই বাঁহাতি। এবার আরেকটি কীর্তি গড়লেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটে টানা দশ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন মুমিনুল। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করে এই কীর্তি গড়েন তিনি।
আর এই রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে নিজের নাম লিখিয়েছেন মুমিনুল। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান টেন্ডুলকার ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত টানা দশ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের ব্যাটসম্যান জন এড্রিচও ১৯৬৯ সালের জুলাই থেকে ১৯৭১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কীর্তি গড়েন।
টেস্ট টানা সর্বোচ্চ ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের দখলে। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে এই কীর্তি গড়েন।
এ ছাড়া টেস্ট ক্রিকেটে টানা ১১ ম্যাচে এমন কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস এবং ভারতের গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন