
বিশেষ করে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে একের পর এক অভিযান পরিচালনা এবং অভিযান অন্তে সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার না করে সরাসরি গুলি করে হত্যার কৌশল গ্রহণের মাধ্যমে জঙ্গি দমনে সরকারের কঠোর মনোভাবই প্রকাশ পাচ্ছে। জঙ্গিদের জীবিত না ধরে গুলি করে হত্যার মাধ্যমে জঙ্গিদের মধ্যে একধরণের ভীতির সঞ্চার করতে পেরেছে বলেই মনে হচ্ছে এবং আগামী কিছুদিন হয়ত জঙ্গিবাদ কিছুটা হলেও স্থিমিত থাকবে।
একজন মানবাধিকার কর্মী ও আইনজীবী হিসাবে দীর্ঘদিন যাবত নির্যাতন, গুম, বিনা বিচারে হত্যার বিরুদ্ধে এবং আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে আসায় বিনা বিচারে কোনো হত্যাই আমি সমর্থন করতে পারি না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



