somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধুর বসন্ত এসেছে......

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে
মধুর বসন্ত এসেছে
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে
মধুর বসন্ত এসেছে...

রবিঠাকুর কি মিলন ঘটাতে চেয়েছিলেন, কাহাদের মিলন জানা নেই আমার। শুধু জানি প্রকৃতি পর্যায়ের এই গানটি সারা বসন্ত জুড়ে আমার মনে বাঁজে গুন গুন ..... রাগ বাহারের উপর বাঁধা এই গানটি কাহার্বা তালে মন উদাস করে। এই গানের স্বরলিপিকার ইন্দিরা দেবী।এই গান কিন্তু কোনো বসন্তে লেখা হয়নি, লেখা হয়েছিলো অগ্রহায়ণে, (বঙ্গাব্দ): ১২৯৫তে। কলকাতার দার্জিলিং এ। তবুও বসন্তের প্রারম্ভে মনে পড়ে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। তবে একই সাথে মনে বহে উদাসী হাওয়া। তবে সত্যিই জানিনা-
কি জানি কিসেরও লাগি প্রাণ করে হায় হায়! :(


ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়,
কি জানি কিসেরি লাগি প্রাণ করে হায় হায়!


বসন্তের উদাস দুপুরগুলো বড় মন কেমন করা।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে.....আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি.....লহ লহ করুণ করে। উদাসী হাওয়ার দুপুরগুলো আজও আসে, মনে পড়ে সে কোন জনমের কথা। প্রানে ভাসে সেই গান।
জানিনা কোন পথে হারিয়ে গেছে সেই পথিক। সেই প্রশ্ন আজও জেগে আছে গানে-
তুমি কোন পথে যে এলে পথিক


তুমি কোন পথে যে এলে পথিক
আমি দেখি নাই তোমারে।
হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে॥
ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে।
তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে।
সেই পথিকের তরে আরও জাগে মনে, কোন দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা , কোন গানের সূরের পারে.. তার পথের নাই নিশানা। প্রকৃতি পর্যায়ের ঠিক ফাল্গুনে রচিত এই গান মনে করিয়ে দেয় কত স্মৃতি কত গান! মনে করায় সেই বালক বীরের স্মৃতি।


এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে॥
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়--
এ কী গো বিস্ময়।
যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে..
সে কত দিন কত যুগ আগে মনে জাগা গান, মনে জাগা স্মৃতি! দ্বিধাদ্বন্দের দিন। আসে নব ফাল্গুন..... চলে যায় দিন......
ছোটবেলার ফাল্গুনী নাচের গান.....
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে
এসে হেসেই বলে, "যাই যাই যাই"


মাধবী হঠাৎ কোথা হতে এলো
আনন্দ নাচে সবখানে... আনন্দ নাচে পুস্পবনে, মনের কোনে.....
ফাগুনদিনে আমার বিশেষ প্রিয় একটি গান......
নীল দিগন্তে ঐ ফুলের আগুন
বড়বেলার ফাল্গুনী নাচের গান....
রাঙ্গিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
যে গান ছাড়া বসন্ত আসে না....


আহা আজি এ বসন্তে

এই বসন্তে রবিঠাকুরের বসন্তের ১২ গান নিয়ে সাজালাম আমার বাসন্তী ব্লগ।সবশেষে আমার গাওয়া ফাগুনের দু'টি গান......


ফাগুন হাওয়ায় হাওয়ায়


ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে

আমাদের ফাল্গুন পার্টির তিনটা ছবি ....... এইগুলো মিররমনির জন্য মানে সাজুগুজু আর বসন্তের শাড়িগুলির জন্য। আর সাড়ে চুয়াত্তরভাইয়ার জন্য পুরো পোস্টটাই। ভাইয়া মনের আনন্দে আমাকে ডুবাতে ভাসাতে পারেন যেন তাই.....:)


গান গাই... আহা আজি এ বসন্তে.......


সুখে আছি যারা সুখে থাকি যেন তারা.....সুখেরই বসন্ত সুখে হোক সারা..... :) :) :)


এত বাঁশি বাজে এত পাখি গাই... :P


সবাইকে বসন্তের বাসন্তী শুভেচ্চ্ছা.....

শুভভাইয়া ফিরে আসো.... মধুর বসন্ত এসেছে..... দেখা দাও যেখানেই থাকো.....
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৪ সকাল ৮:০৬
৭৬টি মন্তব্য ৭৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত ছাড়া আমাদের চলেই না ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৫


ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০০

‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×