তোমাকে আমার ভাল্লাগে না 
১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে আমার ভাল্লাগেনা
এক্কেবারেই ভাল্লাগে না,
দেখলে পরে নামটা তোমার
বিরক্তিতে কুচকে কপাল
চোখটা ফেরাই অন্যদিকে।
কি অসহ্য তোমার নামে,
গা জ্বলে যায় বোকামীতে,
বোকার মতন বকবকানী,
গাঁক গাঁক গাঁক গকগকানী।
যাচ্ছো করেই কবে থেকেই!
লজ্জা কি নেই একটুকুনও?
কি বেহায়া বেশরমও-
নিজের তোমার নেই তো আলো-
আলোর নীচে তাই তো চলো।
টলোমলো যাচ্ছে তোমার আসন টলে।
তবুও সে কি প্যানপেনানী-
ভেনভেনানী মাছির মত,
গুবরে পোকা যেমন থাকে
লেপটে গোবর।
তুমিও সেই গুবরে পোকা,
ঘেন্না কি নেই পরজীবনে।
নিজের পায়ে দাঁড়াও খোকা,
আর কতকাল থাকবে বোকা?
মশাল ধর নিজের হাঁতে
পরজীবি স্বর্ণলতার -
নেই কিছুতো মূল্য তাহার!!
নিজের মাথা খাঁটাও এবার ,
অনেক হলো বুদ্ধিহীনে,
সামনে আগাও, বিবেক জাগাও
ভুলকে সঠিক ভুলই দেখো
সত্যিটাকে ভাবতে শেখো।
পরজীবি এই জীবনের,
নেইকো মানে-
তবুও যদি এমন থাকো।
থাকোই পড়ে- এমনি করে
ফেউ এর মত লেজটা ধরে......
ধন্য করো ফেউ জীবনের! হুহ......
মহা বিরক্তি নিয়ে কিছুদিন আগে এই লেখাটা লিখেছিলাম!

এমন অবশ্য প্রায়শ লিখি..... প্রকাশ করি না...... বিরক্তি এখনও বলবৎ থাকায় ইহা আমার সামুর পাতায় প্রকাশ করিলাম!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন