somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্তের এই মাতাল সমীরণে... সাজাই এ ঘর ফুলে ফুলে ...

২১ শে মার্চ, ২০২৫ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল দ্বার খোল, দ্বার খোল....
বসন্তের আগমনে প্রকৃতিতে লাগে দোল। সাথে সাথে দোলা লাগে বুঝি আমাদের অন্তরেও। সে প্রেমিক থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধাই হোক না কেনো প্রকৃতির এই ফুলেল সাজে মন হারিয়ে যায় সকলেরই। এমনটাই মনে হয় আমার আর এই দোলা লাগার ব্যপারটাই ফুটে উঠে রবিঠাকুরের গানে গানে। বসন্তের আগমনে প্রকৃতির সেই দোলায় ভাসিয়ে দেই, সাজিয়ে দেই এক টুকরো গৃহকোন।


রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥


নেই অশোক জবা, নেই পলাশ ফুলের মেলা তবুও রাঙ্গা নেশায় সাজিয়ে তুলি গৃহকোন চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের হলুদে কমলায়.....


বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
দখিনা সমীরণে খোলা বাতায়নে ভেসে আসে সমধুর কোনো করুন বাঁশীর সূর আর তারই সাথে গেয়ে ওঠে মন, কবে কোন সুদূরে ভেসে আসা গানের বাণী মনে বাঁজে গুন গুন।


মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারির বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥


আজি দখিন-দুয়ার খোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
দিব হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
দোল লাগে প্রানে দোল লাগে গানে, দোল লাগে অন্তরে অন্তরে। বসন্ত আসে বড় আকাঙ্খিত রুপে। বড় সমাদরে ভালোবাসায় আমন্ত্রণ জানাই আমরা আমাদের প্রানের বসন্তকে। কতভাবেই না চাই আমরা এই আরাধ্য বসন্তকে....


নব শ্যামল শোভন রথে এসো বকুল-বিছানো পথে,


এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু,


এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥


এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।


এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।


মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে,


আহা কত শত সুন্দর আহ্বানে বসন্ত আসে ধরিত্রীতে......



বসন্ত ছুঁয়ে যায় সদর দরজায়.......


বসন্ত ফুলে ফুলে সেজে উঠি, সাজাই কুন্তল.....


দে পড়ে দে আমায় তোরা কি কথা আজ লিখেছে সে .... অদৃশ্য বীণায় ভেসে আসে সূর। অলেখা লিখনীতে মনে বাজে - যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়–


অলিখিত বাণীর অলিখিত জবাব আর প্রানে প্রানে গাঁথে বিনি সুতোর মালা।


গাই গুনগুন সূর-
আমার এ ঘর বহু যতন ক'রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে ॥


আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে.....


আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে .......
যাব না এই মাতাল সমীরণে...

ইমগুর দিয়ে কয়েকটা ছবি বড় করে দিলাম...... :)











সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১:০২
৬৩টি মন্তব্য ৬৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×