somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দের পোস্টমর্টেম-২১২ (ল্যাংবোট )

২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরিচরণ বন্দ্যোপাধ্যায় ‘ন্যাংবোট’ শব্দটিকে তাঁর অভিধানে ঠাঁই দিয়েছেন। তিনি গৌণার্থে ন্যাংবোট দিয়ে সহচর আর উপহাস্যে সঙ্গী নির্দেশ করেছেন (ন্যাংবোটদেরই বা একেবারে কালাপানির জল খাইয়ে শ্রীমন্ত সদাগর না হয় নাই সাজালে - অমৃতগ্রন্থাবলী)। তবে তিনি উল্লেখ করেছেন ইংরেজি long boat থেকে বাংলায় ন্যাংবোট শব্দটি এসেছে। তাঁর অভিধানে ‘ল্যাংবোট’ শব্দটি নেই।

হালে বাংলায় যেসব শব্দ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাদের মধ্যে ল্যাংবোট শব্দটি অন্যতম। কারণ চামচার দাপটে ল্যাংবোট এখন কোণঠাসা। ল্যাংবোট মানেও যে চামচা।

এককালে পালতোলা জাহাজের পেছনে শেকল বা কাছি দিয়ে বাঁধা ছোট নৌকাকে বলা হতো লংবোট (long boat )। নৌকায় কোন নাবিক থাকতো না। এটা মূল পালতোলা নৌকার সঙ্গে সাগরময় ভেসে বেড়াতো। এটা সব সময় দরকারে লাগতো না ঠিকই। কিন্তু তা একেবারে অপ্রয়োজনীয়ও ছিল না।

মূল জাহাজের পেছনে পেছনে সাগরময় ভেসে বেড়ানো লংবোটের চিত্র ও অনুষঙ্গ থেকেই বাংলায় ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে সব সময় লেফটে থাকা ব্যক্তিই ল্যাংবোট হিসেবে পরিচিতি পেয়েছেন। শুধু লং শব্দটি ল্যাং হয়ে গেছে - এই যা।

আবার ইংরেজি jolly boat বাংলায় জালিবোট শব্দটি এসেছে। নদী বা সমুদ্রের তীরে যাওয়ার জন্য ছোট নৌকা যা জাহাজের সঙ্গে বাধা থাকে। এটাই জালিবোট। অন্যদিকে গাধাবোট হচ্ছে গাধার মতো মালবাহী ইনজিনবিহীন ভারী পোত বিশেষ যা নিজে চলতে পারে না বলে লঞ্চ দিয়ে টেনে ধীর গতিতে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়।

গাধাবোটের আলগ্ধকারিক প্রয়োগও আছে। অন্যের ওপর নির্ভরশীল বলে ধীরগতি বা ঢিলা লোককে গাধাবোটের সংগে তুলনা করা হয়।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×