somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতীদের প্রতি খোলা প্রশ্ন

২০ শে এপ্রিল, ২০০৬ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদর্শগত কারণে নয়, ইসু্যগত কারণে আপনাদের সাথে একসময় আওয়ামীলীগের অাঁতাত ছিল এবং বর্তমানে বিএনপির সাথে দহরম-মহরম চলিতেছে। এটাকে আমি তেমন ফ্যাক্টর মনে করি না। কারণ এটার রাজনৈতিক ফল একটাই : 'বিএনপির সাথে থাকিলে আওয়ামীলীগ নাখোশ হইবে আর আওয়ামীলীগের সাথে থাকিলে বিএনপি নাখোশ হইবে'। এ কারণে আপনারা বেশ চামে আছেন। আপনাদের আরেকটি প্লাস পয়েন্ট হইল : আজ বিএনপির সঙ্গে আপনাদের বনিবনা না হইলে কাল শেখ হাসিনা আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য কাছে টানিয়া লইবে। আওয়ামীলীগ পাঁচ বছর ক্ষমতায় থাকা কালে আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় নাই। নিন্দুকেরা বলেন, তখন নাকি আওয়ামীলীগ তখন লুটপাটে ব্যস্ত ছিল। বিএনপির অবস্থাও একই রকম। বলা হয়ে থাকে, এদেশের বামেরা পুঁজিবাদীদের সাথে থাকিয়া তাহাদের চরিত্র হারাইয়া ফেলিয়াছে। বলিতে পারেন, হেকমতের কারণে আপনারা একবার বিএনপির সঙ্গে, আরেক বার আওয়ামীলীগের সঙ্গে অাঁতাত গড়ে তুলছেন। তবে এসব কিছুর মাঝে যে সব উচ্চাঙ্গে ভাঁওতাবাজি আছে, তা অনেকেই অনুধাবন করিতে পারেন। আমি মাওলানা মওদুদীর 'ইসলামী বিপ্লবের পথ' নামক বইটি অধ্যয়ন (পাঠ নয়) করিয়াছি। মাওলানা সাহেব তার বইতে ইসলামী বিপ্লবের পাঁচটি স্তর বা পর্যায়ের কথা বলিয়াছেন।
স্তরগুলো অযৌক্তিক নয় । সাংবাদিকতা পেশার সুবাদে আমার সাথে আপনাদের একাধিক নেতার কথা হইয়াছে। সবাইকে আমি মাত্র একটাই প্রশ্ন করিয়াছি : 'আপনারা বিপ্লবের কোন স্তরে আছেন?' সর্বসম্মত উত্তর কেউ দিতে পারেন নাই। আমি শুধু বলিয়াছি: 'আপনারা বিপ্লবের কথা বলেন, অথচ বিপ্লবের কোন স্তরে আছেন, তা বলিতে পারেন না। ব্যাপারটা বেশ রহস্যজনক'।
আমি ব্যক্তিগতভাবে সাইড ইসু্য নিয়া মাতামাতির পক্ষে নই। মৌলিক ইসু্য নিয়া কথা বলিতে চাই। আপনারা যারা জামাতের প্রতি সরাসরি অথবা ইনডাইরেক্টলি জড়িত অথবা সমর্থন করেন, তারা ব্যাপারটা নিয়া একটু ভাবেন। ইসলাম ইসু্যতে অনেক ব্যাপারে আপনারা আমার সাথে একমত হইতে পারেন। এতে আশ্চর্যের কিছু নাই। কারণ আমি বলি না যে নামাজ সাত ওয়াক্ত। ইসলাম আমার পছন্দ। আমি ইসলামকে ভালোবাসি। আমার ধর্মীয় অনুভূতিতে যিনি আঘাত দিবেন, আমি তাহার সাধ্যমতো প্রতিবাদ জানাইবো। আমি শুধু ভন্ডামির বিরুদ্ধে।
যাইহোক আমার প্রশ্নের উত্তর কোনো জামাতীর কাছে থাকিলে দিতে পারেন।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×