somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা কি একই সমতলে?

২২ শে এপ্রিল, ২০০৬ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু আগেই নিজেকে প্রশ্ন করেছি : 'তুমি কি নিরপেক্ষ?' উত্তর পেলাম :'আল্লাহও নিরপেক্ষ নন, উনিও সত্যের পক্ষে'। তাই আমার বিশ্লেষণে নিরপেক্ষতার ঘাটতি দেখলে যতটুকু মানা যায়, ঠিক ততটুকু মেনে নেবেন। বাকিটুকুমেমোরি ডিলিট করবেন।
'তারা' আমার প্রিয় প্রসঙ্গ। 'তারা'র কথা ভাবি আর নিজেকে হারাই। কেন হারাই জানি না। তবে ঘুরে ফিরে এই 'তারা' আমার ভাবনায় চলে আসেন। অনেকটা হারানো ছেলেকে ফিরে পাওয়া মায়ের অবাধ্য অশ্রম্নর মতো।
1975 সাল । বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে দেশী-বিদেশী চক্রান্তে নির্মমভাবে প্রাণ হারাতে হয়। রক্তের দাগ শুকানোর আগেই বঙ্গবন্ধরু লাশকে সিঁড়ির গোড়ায় রেখেই একদল আওয়ামীলীগার (আওয়ামীলীগের ভাষায় বিশ্বাসঘাতক) খন্দকার মুশতাকের অধীনে শপথ নেয়ার জন্য ছুটে যান। সাত নভেম্বরের পর ক্ষমতার মূল দৃশ্যপটে জিয়াউর রহমান এসে হাজির হন। দলছুট সেই আওয়ামী নেতারাও 'জয় বাংলা'র পরিবর্তে 'জিন্দাবাদ' শ্লোগান দিয়ে ক্ষমতার স্বাদ নিতে থাকেন। রাজাকারদের রাজনৈতিক পুনর্বাসন পর্ব এখানেই শুরু। ভাসানীর কিছু অনুসারীও বঙ্গভবন মুখো হন। সময়ের ব্যবধানে এই দলছুটরাই এরশাদের জাতীয় পার্টিতে নাম লেখান। আওয়ামীলীগের পরীক্ষিত নেতাকর্মীরা আজও হয়তো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। সাধুবাদ তারা পেতেই পারেন। তবে একুশ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী নেতারা এটা বুঝিয়ে দিলেন, সোনার বাংলা গড়ার অধিকাংশ কারিগর আজ লাইনচু্যত। দলের প্রতি আনুগত্য বড় কথা নয়, বৈধ-অবৈধ উপায়ে কে কত কামাতে পেরেছেন, তার ভিত্তিতে মূল্যায়ন হবে নেতৃত্বের। দুয়েকটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া নেতৃত্বের মাপকাঠি হয়ে দাঁড়ালো জাগতিক ব্যাংক-ব্যালেন্স। টাকার জোরে হালুয়াপন্থী আমলা, সেনা কর্মকর্তাও নির্বাচনে দলের নমিনেশন পেলো। দলীয় মনোনয়নে আওয়ামীলীগ আর বিএনপির মাঝে মৌলিক ব্যবধানটুকু কাছাকাছি চলে এলো। আর শ্রেণী-চরিত্রের দিক থেকে আওয়ামীলীগ, বিএনপি আর জাতীয় পার্টির মাঝে তফাৎ রইলো না। সবার শ্রেণী-চরিত্র এক হয়ে গেলো। পার্থক্য রইলো এতোটকু : 'এ তিনটি দল ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষমতায় এসেছে'।
বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। রাজনৈতিক সংজ্ঞা অনুযায়ী আওয়ামী বুদ্ধিজীবীরা বিএনপিকে কোনো রাজনৈতিক দলই মনে করেন না। অথচ তারা এ কথা ভুলেও বলেন না যে, বাকশাল গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুই প্রথম সেনাবাহিনীকে রাজনীতিতে আনুষ্ঠানিক ভাবে যোগদানের পথ খুলে দিয়েছিলেন। জিয়াউর রহমান যে বাকশালের সদস্য ছিলেন, তার ডকুমেন্ট সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ (সায়ীদ বানান নিয়ে কনফিউশনে আছি) তার এক বইতেই উল্লেখ করেছেন।
এখন আওয়ামীলীগ আর বিএনপির মৌলিক কাজ তো একটাই : 'একে অপরের সমালোচনা করা'। দেশ গড়ার জন্য এ কাজটুকুই কি যথেষ্ট? কে জানে? তবে দল দুটো আজ একই সমতলে চলে এসেছে কিনা তা নিয়ে গবেষণা হতে পারে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×