সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
নারী ও বেগুন তত্ত্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাজনীতিতে বিশেষত সরকার পতন আন্দোলনে নারীর কদর দিন দিন বাড়ছে। একজন নাইন শু্যটারধারী সন্ত্রাসী ভয়ানক হলেও সরকার পতন আন্দোলনে তিনি রীতিমতো আপদ। অথচ সরকার পতন আন্দোলনে নারী আজও বড়ই পয়মন্ত, রীতিমতো হট আইটেম। নারী তার কোমল হাতে পুলিশের দিকে ঢিল মারলে বেরসিক পুলিশ তার কোমল হাত নিয়ে টানাটানি শুরু করে দেয়। বাকি কাজটুকু সমাধা করতে পেছনে থাকা পুরুষ কর্মিবাহিনীর মোটেও কষ্ট হয় না। হলফ করে বলতে পারি, এ কাজটুকুর দায়িত্ব পুরুষদের উপর ছেড়ে দিলে তারা রাজপথে আন্দোলন তেমন জমাতে পারতো না। দেশের শীর্ষ দুটো দল আজ সরকার পতন আন্দোলনে বিশেষত হরতালে উদারভাবে নারী-অস্ত্র ব্যবহার করছেন। হরতাল আজ রাজধানীর নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ হয়ে যাবার মাজেজা এখানেই। আর নারীর গায়ে হাত তোলার কারণে পত্রিকায় তা এমন ভাবে কাভারেজ পায়, সরকারের টনক না নড়ে পারে না। যাই হোক আমার মনে হয়, বিরোধী দল জানে না যে, নারীর চেয়েও শক্তিশালী 'আন্দোলন-অস্ত্র' রয়ে গেছে। আর সেই অস্ত্রটি আর কিছু নয়, নিরীহ গোবেচারা 'বেগুন'। কে বলেছে বেগুনের গুণ নেই? এবার শুনুন: বিরোধী দল চাপ দিলেই সরকার বেগুনের দাম কমাতে বাধ্য হবে। সস্তা পেয়ে পাবলিক বেশি করে বেগুন খাবে। বেগুন খেলে চুলকানি হবে। ব্যক্তিগত চুলকানি থেকে গণচুলকানি, গণ চুলকানি থেকে গণবিরক্তি, গণবিরক্তি থেকে গণ-অসন্তোষ আর গণ-অসন্তোষ থেকে শেষ পর্যন্ত গণবিপ্লবও সংঘটিত হতে পারে। সরকার গদি ছাড়বে না? ছেড়ে কেঁদে কেঁদে বলবে : 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই?'
২১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন
ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দেবীপ্রসাদ যাত্রা

আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।