সামাজিক পরিমন্ডলের ক্যানভাসে ভাসে বিশাল এক দাবার ছক। চালের কসরতে বেড়ালরা বাঘ বনে উতরে যায় আর ভুল চালে কত বাঘ বেড়াল সেজে ঘরের কোণে সঙ্গোপনে কল্কে টানে।
সময়ের ব্যবধানে হয়তো মুক্তিযুদ্ধও একদিন শেষ হয়। কিন্তু স্বাধীনতার লড়াই যে শেষ হয় না! ওটা জীবনের চেয়ে অনেক লম্বা হয়ে গেছে। স্বাধীনতার লড়াইটাকে মাত্র নয় মাসের ভেতর বাক্সবন্দী করেছি বলেই স্বাধীনতার মূল্যবোধ আমাদের কাছে এতো ঠুনকো, এতো সীমাবদ্ধ। আয়নার মুখ দেখতে আমরা ভীষণ ভয় পাই। মনে পড়ে বন্ধুর কবিতার সেই পংক্তিগুলো :
' তোমরা বাসন-কোসন চিন
মাটির সানকি।
আর ওরা বলে তিনশো আসন
ভাগাভাগি হবে!
--------------------------
--------------------------
আজ এই হবে, কাল সেই হবে
পরশু হরতাল-মিছিল।
কি বাল হবে?
চিরকাল আকালের সাথেই তো
করেছি বসবাস।
--------------------------
--------------------------
কবে কোন নবাবজাদা বলেছিলেন
নূর হোসেন আমাদের লোক,
আগুনে কি পানি ঢাল
শুনেছি তো ঢের এই
পুরনো শ্লোক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



