ধূমপান একটি অভ্যাস নয়, বদভ্যাস। এই বদভ্যাসে আমি নিজেও আক্রন্ত। ইচ্ছাশক্তির জোর কম বলে ছাড়তে পারিনি। তারপরও সুযোগ পেলে ধূমপানের পক্ষে যুক্তি দেই, যার শতভাগই অপযুক্তি।
ধূমপান মানুষের শত্রু। সেই শত্রুকে আমরা নিত্য জ্বালিয়ে দেই টেকের পয়সা খরচ করে। এক প্যাকেট বেনসন সিগারেটে আবগারি শুল্ক নাকি 43 টাকা। এদিক থেকে জাতীয় উন্নয়নে ধূমপায়ীদের অনেক অবদান থাকতে পারে।
শুনেছি ধূমপানের অপকারিতা 52 প্রকার। তবে উপকারিতা নাকি 53 প্রকার। উপকারিতার তালিকা চান? সরি, একটাও দিতে পারবো না!
ইংলিশ জেনারেল মন্টেগোমারি এক সামাজিক অনুষ্ঠানে হেসে হেসেই প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে ফোঁড়ন কাটলেন : 'স্যার আই ডোন্ট স্মোক অ্যান্ড ড্রিংক। বাট আই নো আই'ম হান্ড্রেড পারসেন্ট ফিট ফর দিস'।
'ডিয়ার জেনারেল মন্টেগোমারি, আই স্মোক অ্যান্ড ড্রিংক। বাট ইটস কিয়ার টু মি দ্যাট আই'ম টু হান্ড্রেড পারসেন্ট ফিট ফর দিজ' ুচার্চিলের চটপট জবাব।
ধূমপান ছেড়ে দেয়ার কথা বলবেন? ধূমপান ছেড়ে দেয়ার মতো এতো সহজ কাজ পৃথিবীতে আছে নাকি? মার্ক টোয়াইন জীবনে 327 বার সিগারেট ছেড়েছেন !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



