মাহজাবিন মানে 'চাঁদের মতো কপাল'। তাহলে ' চান্দা মাহজাবিন' এর মাজেজা কি? ডাবল চাঁদের কথা শুনলে হয়তো বিজ্ঞানীদের মাথা চক্কর দেবে।
এফডিসিতে গেলে শাবানাকে (ভদ্র মহিলা) পাওয়া যেতে পারে। কিন্তু তাকে কি তার নামের অর্থটা কি বলে দেয়া যায়? বাদ দিন। 'মিসেস শাবানা' নামের অর্থটা বের করে নিজ দায়িত্বে হাসতেও পারেন। তবে ভুলেও রোজিনাকে তার নামের আরবি অর্থ বলতে যাবেন না। কারণ আরবিতে 'রোজিনা' মানে দিন মজুর। তাকে বলতে হবে : ম্যাডাম, ইংরেজি 'রৌজ' থেকে রোজিনা নামটি এসেছে।
'নাসিম' আর 'নাসিমা' নামের লিঙ্গচ্ছেদ করতে গেলে ধরা খাবেন। কারণ উভয় নামের অর্থ 'বাতাস'। মাকসুদ আর মাকসুদা নামের অর্থেও তফাত নেই। উভয় নামের অর্থ 'উদ্দেশ্য'। এমনি ভাবে 'নীলা'র সাথে নীল রঙের সম্পর্ক খোঁজা অর্থহীন। নীলা আরবি শব্দ । অর্থ 'রত্ন'। বাংলাদেশে 'পারভীন' নামের ছড়াছড়ি দেখা যায়। কারণ 'নক্ষত্রপুজ্ঞ' ছড়িয়ে ছিটিয়েই থাকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



