নামের ক্ষেত্রে এদেশের হাফ-ভয়েলড হুজুরদের বিস্ময়কর আবিষ্কার হচ্ছে 'মোসাম্মৎ' । পুরুষের নামের আগে ব্যবহৃত 'মোহাম্মদ' এর অনুকরণে তারা নারীদের নামের আগে কেন এ অর্থহীন প্রত্যয় যোগ করলেন, তা আমি আজও জানতে পারিনি। বলা হয়ে থাকে, আরবি 'মোসাম্মা' শব্দ থেকে এদেশের হুজুরেরা 'মোসাম্মৎ' শব্দটি উদ্ভাবন করেছেন। তবে এটা কোনো মতেই 'মোহাম্মদ' নামের স্ত্রীরূপ নয়। ধারণা করা হয়, 'মুসাম্মা' শব্দের শেষে 'মুয়ান্নাস' বা স্ত্রীলিঙ্গের 'ৎ-কারান্ত' যোগ করে মোসাম্মৎ শব্দটি উদ্ভাবন করা হয়েছে। এটার অর্থ হতে পারে 'নামধারিনী'।
সাহেব ও বাদশার স্ত্রীবাচক শব্দ হিসেবে 'বেগম' ব্যবহৃত হয়। বেগম মানে সম্ভ্রান্ত মহিলা। কিন্তু বেগমকে যখন 'বেগম সাব' বলা হয়, তখন হাসি পায়। কারণ লিঙ্গের দ্বিত্ব হয়ে যায়।
যাই হোক, গুলশান আর গুলজার নামের অর্থ 'বাগান'। অথচ মেয়েরা 'গুলশান' আর ছেলেরা 'গুলজার' কেন হয়, তা বুঝতে পারি না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



