গোলাম রসুল আম্বিয়া। খ্যাতিমান অ্যাথলিট। আমাদের দেশে মেয়েদের নামও আম্বিয়া রাখা হয়। 'আ' প্রত্যয় দেখে কেউ কেউ মনে করেন 'আম্বিয়া' হয়তো স্ত্রীবাচক শব্দ। মোটেও নয়। আরবি শব্দ আম্বিয়া মানে 'নবীগণ'।
সন্তানের নাম আরবিতে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। অন্ধ আরবি প্রীতির কারণে যুগ যুগ ধরে এসব হচ্ছে। তাই একমাত্র সন্তানের নাম 'জায়েদা' রাখতে দেখা গেছে। অথচ 'জায়েদা' মানে 'অতিরিক্ত'। 'শাহীন' নামটি পুরুষবাচক। অথচ মেয়েদের নাম শাহীন রাখতেও দেখা যায়। আরবি 'শাহীন' অর্থ 'বাজপাখি'।
ইদানিং 'অতনু' আর 'অনিকেত' নাম রাখা হচ্ছে। অতনু মানে কায়াহীন বা দেহহীন। আর পৌরানিক দিক থেকে অতনু মানে 'মদন বা কাম'। অনিকেত মানে 'ঘরহীন'।
[ফুটনোট : 'প্রবীণ' শব্দের মূল অর্থ 'নিপুণ বীণাবাদক' তবে সমপ্রসারিত অর্থ 'বৃদ্ধ']
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



