ক্রিকেটে মানুষের তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রীরও অভাব নেই! ক্রিকেট মাঠের চারপাশে আপনি এক চক্কর দিলেই আপনি অনায়াসে 'বেল' (ঘন্টা), 'ড্রাম' ( ঢোল), 'লক' (তালা), 'হল' (মিলনায়তন) , 'কী' (চাবি), 'কটার' (পিন বা কীলক, তবে শব্দটির আধুনিক ব্যবহার 'কুটির হিসেবে) পেয়ে যাবেন। আবার কেউ কেউ ক্রিকেটে 'ওয়াল' (দেয়াল), হোম (বাড়ি), ব্যাঙ্কস (ব্যাংকসমূহ), বুথ (টেলিফোন বুথ) আর 'ফোর্ড' (নদীর অগভীর অংশ যা হেঁটে বা গাড়িতে চড়ে পার হওয়া যায়) দেখে বিস্মিত হতে পারেন। তবে ভূমি জরিপকারীরা 'ডেল' (উপত্যকা), মীড (তৃণভূমি), কেইভ (গুহা), আর 'হিল' (পাহাড়) দেখে জরিপের ভরসা পাবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ক্রিকেটে বিগসাইজ 'হোল' বা গর্ত রয়েছে। কে জানে, কবে কখন 'স্ট্রিট' (সড়ক) এর উপর উল্কাপাত হয়ে এ গর্ত হয়েছিল!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



