somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানিনা কতকাল পরে সমাজ আমাদের মতো ছাত্রদের সহজে গ্রহন করবে।

১১ ই মে, ২০১৬ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইতো আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো।বেশ ভালো ,পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন (সূত্রঃপ্রথম আলো)।কিন্তু বাকি ছাত্ররা,যারা জিপিএ-৫ পায়নি অথবা পাশ করেনি?
তাদের অনেকের বাড়িতে হয়তো শন্তির ছায়াটুকুও নেই।সব থেকে বেশি কথা শুনতে হবে তাদের যারা অল্পের জন্য আশানুরূপ ফলাফল করতে পারে নি এবং যারা ফেল করেছে। রেজাল্ট খরাপ হলে ছাত্র সহ তার বাবা মার মন খারাপ হবে এটাই স্বাভাবিক। বাবা মা এতো কষ্ট করে সন্তানকে লেখাপড়া করিয়েছে কিন্তু রেজাল্ট ভালো হয় নি এতে তারা বকা ঝকা করতেই পারে, চড় থাপ্পড়ও দিতে পারে কিন্তু সেটা যে দীর্ঘস্থায়ী করা উচিত নয় সেটি বুঝতেই চায় না তারা। রেজাল্ট খরাপ হলে এমনিতেই ছাত্ররা ভেঙে পরে। তারপর আবার যখন ফোনের উপর ফোন আসে, "তোমার রেজাল্ট কি? ইস একটুর জন্য পাইলা না, আরেকটু ভালো করে পড়া উচিত ছিল। "এই কথা গুলো তখন ছাত্রের জন্য খুব হাস্যকর হয়ে দাড়ায় এবং মনটা আরো খারাপ করে দেয়। বাসার ভেতর বাবা মা কথা শুনাইতে থাকে, বাইরে আবার প্রতিবেশির আজাইরা উপদেশ, তারপর আবার বন্ধুবান্ধবদের চাপ। সব মিলিয়ে তারা মারাত্মক হীনমন্যতায় ভোগতে থাকে, আর এই অবস্হা চলতে থাকলে অপমান সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালানো,আত্মহত্যা এই সব সিদ্ধান্ত নিয়ে থাকে। সন্তানের সবথেকে কাছের বন্ধু হলো বাবা মা। সন্তানের এই দঃসময়ে খরাপ আচরন না করে অনুপ্রেরণা, উৎসাহ দিলে সন্তানরা খুব সহজেই এই অবস্হা থেকে বেড়িয়ে আসতে পারে এবং নতুন উদ্দামে জিবনযুদ্ধে নামতে পারে, কিন্তু বাবা মা কতৃক সাধারণত এই ধরনের মনোভাব দেখা যায় না।
আমার নিজের একটা ঘটনা বলি,আমার জেএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার প্রায় পনেরদিন আগে হাত ভেঙে যায় এবং রেজাল্টের আগের রাত থেকে হঠাৎ করে ডায়রিয়া সাথে বমি হতে থাকে। পরদিন রেজাল্ট বের হলো, আমি জিপিএ-৪.৮৬ পেলাম, ৫ পেলাম না, এই তো শুরু হয়ে গেলো।সবথেকে খারাপ লাগছে যে বিষয়টা সেটা হচ্ছে, আমার কেউ অতি আপনজন বলে, "ও জানতো ওর রেজাল্ট খারাপ হবে তাই ইচ্ছে করে হাত ভেঙেছে যাতে কেউ কিছু না বলে, সাথে আরো বলে ওর ডায়রিয়া আর বমি দুটিই ডং,ও মুখে আঙ্গুল ডুকিয়ে বমি করছে। "।এই কথা গুলো আমার মনোবল একেবারে ভেঙে দিয়েছিল। যদিও আমি পরে বলেছিলাম, ভালো করে পড়াশুনা করবো।
তাই অভিভাবকদের বলছি সন্তান আশানুরূপ ফলাফল না করতে পারলে তাকে উৎসাহ দিন, অনুপ্রেরণা জোগান, এতে সন্তানের মনোবল ভাঙ্গার বদলে নতুন করে চলার সাহস পাবে।
জানিনা সমাজ এই সকল ছাত্রদের কতকাল পরে সহজে গ্রহন করবে?
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ রাত ৯:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×