somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদরগঞ্জের মহাযজ্ঞ অশ্লীল যাত্রাগান ! গণমাধ্যম ও ডিসি-এসপি সাহেব নিশ্চুপ কেন..?

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[img|http:বাংলা সাহিত্য ও সংস্কৃতির দেড় হাজার বছরের অতীত গৌরবাজ্জ্বল ইতিহাস রয়েছে। বাঙালি কোন পালা পার্বণে বা অনুষ্ঠানে অথবা দেশটাকে বিশ্বের দরবারে উপস্থাপনে সে সবই পরিবেশন করা হয়। যা বাঙালির পরিচায়ক বা স্বত্বা হিসেবে কাজ করে। এসবের মধ্যে যাত্রা, জারি ,সারি, পালাগান, কবি গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, বেহুলা লক্ষীনদারের কাহিনি, মহুয়া পালা, গীত, গজল, কেঞ্চা ইত্যাদি অন্যতম। এক সময় এদেশে যাত্রাপালা বা যাত্রাগান চিত্ত বিনোদনের উত্তম মাধ্যম হিসেবে বিবেচিত ;)B-):Dহতো। সেই যাত্রার অতীত গৌরব না থাকলেও ফুরিয়ে যায় নি। এখনো চলছে বাংলাদেশের বিভন্ন অঞ্চলে সেই যাত্রা। কিন্তু মাত্রাটা যথেষ্ট ভিন্নরকম।এইতো সেদিন সরেজমিনে রংপুরের বদরগঞ্জে দেখতে গিয়েছিলাম যশোর-মানিকগঞ্জ থেকে অগত‘ প্রতিমা অপেরা যাত্রাগান’। X(X((:-//:) এরই নাম যাত্রগান..! গান আর গান ,নাচ আর গান। তা উপভোগ করে অশ্লীল আনন্দের পাশাপাশি লজ্জিতও কম হয়নি বটে। সেকাল একালের যাত্রার মধ্যে এই ফারাক। তা দেখার জন্য বদরগঞ্জের যাত্রা প্যান্ডেলে না গেলে সত্যিই ঘাটতি থেকে যাবে আবহমান গ্রাম বাংলার লৌক সংস্কৃতির অভিজ্ঞতা।
রংপুর রেল স্টেশন থেকে সন্ধা ৭ টায় ট্রেন চেপে গেলাম বদরগঞ্জের মেলায় । স্বভাবগতভাবেই ঘুরে ঘুরে দেখলাম মেলা প্রাঙ্গণ। ছোট বেলায় কত যে, মেলা বাড়ি গিয়ে ভিড়ে মানুষের ঠেলা খেয়ে এসেছে। সেটাও চুপিসারে মনে পড়ে গেল। প্রচন্ড বাদ্য বাজনার শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখলাম সাইন বোর্ডে লেখা ‘দি গোল্ডেন সার্কাস’। আহা রে.... কত বছর যাবৎ সার্কাস দেখি না। স্মৃতিময় কৌতূহলবশত ১০০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা পাঁচজন প্রবেশ করলাম ভিতরে। শুরু হলো সার্কাস। সেকি সার্কাস..! মহা সার্কাস..! সত্যিই সার্কাস ..! এমন সার্কাস আমি জীবনও দেখি নাই। যে সার্কাস ভাই বোন, বধূ, পিতা- মাতা আতœীয় স্বজনের সাথে কম্পিন কালেও দেখা স্বভব না। শুধু জিগরি বন্ধুর সাথে দেখা স্বভব। ২০ মিনিট করে সার্কাস দেখিয়ে ২০ টাকা ওয়াসুল করা হয় হিন্দি, ইংলিশ, বাংলা গানের সাথে বেহায়া কিছু তরুণীর অশ্লীল অঙ্গভঙ্গি আর মুদ্রাহীন ফালতু নাচের মাধ্যমে। বেশ কয়েকটা সাকার্স প্যান্ডেলে দেখলাম একই অবস্থা । সন্ধা রাতে জমে সার্কাস প্যান্ডেল; আর মধ্যরাতে যাত্রা প্যান্ডেল। সবশেষে গেলাম যাত্রা প্যান্ডেলে রাত ১১ টার দিকে । সাংবাদিকতার পরিচয় দিয়ে নয় অতি সাধারণ দকর্শ হয়ে তৃতীয় শ্রেণীর জন প্রতি ৮০ টাকার টিকিট দিয়ে। অবশ্য কেন যেন প্রথম শ্রেণীর জনপ্রতি ২০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর ১৫০ টাকার টিকিট কাটতে আগ্রহ জন্মালো না। যাহোক, শুরু হলো যাত্রা। বদরগঞ্জের ঐতিহাসিক দেশখ্যাত যাত্রা গান। সেই যাত্রা আমার জীবনের এক মহাযাত্রা, মহা অভিজ্ঞতা। আমি নিশ্চিত সেই যাত্রা আমার বাবা দেখেনি, তার বাবা দেখেনি, তার দাদা দেখেনি। মোদ্দা কথা হলো আমি যাত্রা গানে যা দেখেছি আমার চৌদ্দ পুরুষ তা দেখেনি। কবির কথা, ‘রাত যত গভীর হয়/ ভোর তত নিকটে আসে...’। আর সেখানে দেখলাম, রাত যত গভীর হয়/ অশ্লীলতা তত বাড়ে । রাত ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত নেপথ্যে পুরুষ কণ্ঠের উপস্থাপনায়, প্রিন্সেস মিথিলা, ঢাকার মডেল বিউটি, চপলা চঞ্চলা হরিণী মিতা, সুন্দরী কন্যা লিপি রায়সহ প্রায় ১২ জন যুবতীর কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও অশ্লীলX((:-*/:) নিত্য পুলিশি নিরাপত্তায় হাজার-হাজার দর্শক উপভোগ করলেন। রাত দেড়টার দিকে আবালের মত দায়িত্বরত এক পুলিশ কে জিজ্ঞেস করলাম, ভাই এখানে যে অশ্লীল কর্মকান্ড হচ্ছে আপনাদের থানা প্রশাসন থেকে কিছু বলা হয় না..? আমার প্রশ্নের জবাব না দিয়ে তিনি আমাকে একটা ঝারি মেরে বললেন, আপনার বাড়ি কই? আমি বাড়ির কথা বললে তিনি বলেন,“ মিয়া জানেন না, ডিসি, এসপির অনুমোদন নিয়াই এইসব হয়।” আমি স্তবদ্ধ হয়ে ভাবলাম এখনকার আয়োজকরা কিসের অনুমোদন পেয়েছেন আর বাস্তবে কি হচ্ছে তা কি ডিসি, এসপি সাহেব জানেন..! আমার মনেহয় তা তারা জানেন এবং জেনেও না জানার ভান করে আছেন। আমরা বিস্মিত হই, ডিসি, এসপি সাহেবের মত শিক্ষিত, বিচক্ষণ ও সচেতন ব্যক্তিত্ব কিভাবে বদরগঞ্জে মেলার অন্তরালে নোংরা, কুরুচিপূর্ণ, অর্ধনগ্ন ও অশ্লীল যাত্রাগান এবং সাকার্সের অনুমোদন দেন....?? আরো হতভম্ব হই এ ব্যাপারে গণমাধ্যমের নিরব-নিশ্চুপ ভূমিকা দেখে। ডিসি-এসপি সাহেব দয়া করে গড়ি বহর নিয়ে নয়, ৮-১০ টি পুলিশ নিয়ে নয়, চুপসারে একটি বার টিকিট কেটে অতি সাদা-মাঠা দর্শক হয়ে দেখে যান, বদরগঞ্জের মেলায় হচ্ছেটা কি..? সম্ভব হলে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়েন, এই হলো হাজারো বছরের পুরনো বাঙালি সংস্কৃতির ‘যাত্রাগান’।

বি.দ্র.আয়োজকদের কড়া নিরাপত্তায় ভিডিও এবং ছবি তোলা সহজ ছিল না। তা সত্ত্বেও আমার অনুরোধে এবং সামুর পাঠক ও দেখকদের জন্য আমার এক বন্ধু অনেক ঝুকি নিয়ে কিছু ছবি ও বিচ্ছিন্ন ভিডিও করেছিল। এজন্য তাকে নিরবে ধন্যবাদ জানাতে চাই...
ভিডিও লিঙ্ক.
Click This Link

Click This Link

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×