কিছুদিন আগে বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয় যে আগুনে পুড়ছিল সে আগুনে দাউদাউ করে জ্বলছে রংপুরের বেগম রোকেয় বিশ্ববিদ্যায়য়। ২০০৮ সালে ১২ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ভিসি অধ্যাপক ড. লুৎফর রহমানের নেতৃতে ভালোই চলছিল ক্যাম্পাসটি। উত্তরবঙ্গের শির্ক্ষাথী, শিক্ষক ও অভিভাবকরা নতুনরূপে পেয়েছিল শিক্ষার পরিবেশ। তারপর বর্তমান সরকারের ইচ্ছায় হোক আর ব্যক্তির যোগ্যতায় হোক ভিসি পদে নিয়োগ পান বর্তমান ভিসি অধ্যাপক ড. মু. আব্দুল জলিল মিয়া। যার বাড়ি রংপুরের পীরগঞ্জে। বলা হয়ে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা প্রীতির কারণেই জলিল মিয়া নিয়োগ পেয়েছেন। যাহোক, প্রশ্ন সেখানে না । প্রশ্ন হচ্ছে কেন তিনি স্বজন প্রীতি, এলাকা প্রীতি, দুর্নীতির অরাজকাতা তৈরি করে দুজন শিক্ষককে এসিডদগ্ধ করালেন..? ইতোমধ্যেই আপনারা অনেকেই জেনে গেছেন গেল ৬ দিন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি অপসারণের দাবিতে শিক্ষক ও সাধারণ শির্ক্ষাথীরা আন্দোলন করে আসছিলেন। গত বৃহ:স্পতিবার দুপুরে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের উপর ভিসি পক্ষের ছাত্রলীগ ও দুর্বৃত্তরা হামলা করে এক পর্যায়ে মাইক ও ব্যাটারি ছুড়ে ফেলে দেয়।
নতুন করে বলতে চাই না ;“ শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর। ” এই গরিগরদের যেভাবে বিদগ্ধ লাঞ্চিত-বঞ্চিত, ধরপাকর করা হচ্ছে তা নিশ্চয়ই ছাত্রসন্ত্রাসীরে আনন্দের সংবাদ হলেও জাতীয়ভাবে তা লজ্জাজনক ও নিগৃহিত কাজ। সেই সঙ্গে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী নিজের এলাকার অযোগ্য মানুষদের অবাধে চাকরিদানকারী এবং স্বৈরাচারী মনোভাবের উপাচার্যের অশনি সংকেত বটে। ইতিমধ্যে স্বজনপ্রীতি ও দুর্নীতির কলঙ্কে পারিবারিক বিশ্ববিদ্যালয়ের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই জাতীয় শিরোনামে একাধিকবার গণমাধমে সাংবাদ পরিবেশ হলেও পরিস্থিতির কোন উন্নয়ন ঘটেনি। তাই হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষদের যৌক্তিক দাবি উপেক্ষা করে ক্ষমতার দাপটে ভিসির আসনে আসীন থাকা বিশাল লজ্জা আর নিকৃষ্ট সাহসের কাজ। আমাদের সেই লজ্জা আর সাহসের তারিফ করা দরকার নয় কি..? বেরোবি তে যে পরিস্থিতি তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপ জরুরি দরকার।
লেখক: ব্লগার ও সাংবাদিক।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




