কিছুদিন বাদেই আসছে ঈদ। ঈদকে কেন্দ্র করে কর্মজীবী কিংবা শিক্ষাজীবী সব পেশার মানুষই ব্যস্ত হয়ে পড়ছেন নাড়ীর টানে বাড়ি যাওয়ার জন্য। ইতোমধ্যে ট্রেন এবং বাসের অগ্রিম টিকিটও ছাড়া হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেউ কেউ আবার টিকিটও সংগ্রহ করেছেন।
ঢাকা শাহরে এখন তীব্র যানজট আর মানুষের ছোটাছুটি। ঈদে পাওয়া ছুটিগুলি প্রিয়জনদের সাথে ভাগাভাগি করার জন্য কেনাকাটা এবং প্রযোজনীয় কাজ সারতে তিল ঠাই যেন নেই কারোর।
আর এই সুযোগে কিছু অসাধু মানুষ বাস, ট্রেন কিংবা লঞ্চের টিকিট ফেরী করে অথবা কাউন্টারের পাশে বিক্রি করছে। ঘরমুখো অস্থির মানুষগুলো প্রায়ই সেই টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। যার ফলে অনেককে ঈদের নামাজ পড়তে হয় রাস্তায়, লঞ্চে অথবা গাড়িতে।
একটু সচেতন হলেই এই মানুষগুলো তারা এই জঘন্য প্রতারণার হাত রক্ষা পেতে পারেন।আপনি যখন পরিবহনের টিকিট কাটবেন তখন খুব সচেতনভাবে, সচেতন মনে পরিবহনের নাম ঠিকানা, কাউন্টার, মোবাইল নম্বর এবং সেই পরিবহনের অস্তিত্ব আছে কিনা সে বিষয়ক খোঁজ নিয়ে দেখতে পারেন।
টিকিট পাওয়ামাত্রই কেনার জন্য ব্যাকুল হবেন না। কারণ এখন টিকিট খুব সহজে পাওয়া যাচ্ছে না। যখনই কোন টিকিট সহজে পেয়ে যাচ্ছেন তখন ভালো করে তা যাচাই-বাছাই করে নিন।
মনে রাখবেন ঈদের আগে অনেক নতুন পরিবহন বাজারে আসে। যারা অনেকেই সেবা দেয় আবর কেউ কেউ প্রতারণা করে। আপনার এই ঈদ প্রতারণামুক্ত হোক, ঝুট-ঝামেলামুক্ত হোক এটাই সবার প্রত্যাশা।
সজিব তৌহিদ
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।