আবার সেই জুন মাস ফিরেছে,আবার গাঢ় উঠেছে সেই ক্ষত!
স্মৃতি'র পাতা জুড়ে শুধু অজানা অদেখা এক অতৃপ্ত বাসনার বিক্ষিপ্ত বিচরন।হয়ত আবার সেই জুনে ফিরে যেতে চাচ্ছে এই স্বত্তা,হয়তো কোনো টাইম মেশিনের পিঠে চরে উড়ে যেতে চাচ্ছে অতীতের ভুল টাকে শুধরাতে!!"সম্ভব না" - কিন্তু এটা তো আমার মস্তিষ্কের ভাবনা,মনের ভাবনা নয়।শুধু জুন নয়;বছরের ১২ টি মাস,৩৬৫ টি দিন আর অগুনতি মুহুর্ত জুড়ে যে ব্যাথাটি আমায় ক্ষতবিক্ষত করে তুলে তার উপশম নেই;ভুল টা ছিল আমার ই,প্রায়শ্চিত্তের বোঝাটাও আমার ই ঘাড়ে,কিন্তু তার সুযোগ যে আর নেই।
জুনের ই একটা দিনে আমরা দুজন হাত ধরে হাটছিলাম,স্বপ্নের রঙ ছড়াতে ছড়াতে!ভবিষ্যতের হাজার পরিকল্পনা করছিল ও,আর আমি ভাবছিলাম কিভাবে কথা টা বলি,কিভাবে ওকে জানাই যে আমি বেমালুম ভুলে যেতে চাচ্ছি ৮ মাসের সম্পর্ক।ও ওর মত বলে যাচ্ছিল আর আমি চিন্তা করছিলাম আমার মত।আমি কিছুটা স্বার্থপর হয়ে উঠেছিলাম,একবার ভাবতে চাইনি কি ঝড় টা বয়ে যাবে নাইন এ পড়া একটা মেয়ের উপর দিয়ে যখন সে এমনি একটা কথা শুনবে যা সে স্বপ্নেও কল্পনা করতে সাহস করেনা।
ও খুব সম্ভবত ওর জন্মদিনে কি কি উপহার পেয়েছে তার বর্ননা দিচ্ছিলো।কত উচ্ছ্বল ছিল ও,আর আমি পাষান কী চিন্তা করছিলাম!!!হায়!!!ও যেন আমাকে পেয়ে ওর পুরো পৃথিবী হাতে পেয়েছিল।আর আমি.......আমিও আমার সাদাকালো জীবনে রঙের ছোয়া পেয়েছিলাম!!কিন্তু কি এক কারনে হঠাত করে............
ও আমার হাত টা অনেক শক্ত করে ধরে রেখেছিল,"যদি হারিয়ে যাই" এই ভয়ে।হঠাত ই বলে বসলাম,"এ সম্পর্ক আমার পক্ষে আর রাখা স্পম্ভব না,আমায় ক্ষমা করে দিও"....ও খানিক টা বিস্ময় নিয়ে আমার দিকে তাকাল আর বলল "সবসময় ফান ভালো লাগে না"....আমি বললাম "আমি সিরিয়াস,এ সম্পর্ক কন্টীনিউ করা সম্ভব না"......ও যেন বিশ্বাস করতে চাচ্ছিলনা,অথবা বিশ্বাস করতে পারছিল না!!সহসা চোখের কোনে জমে উঠে কয়েক বিন্দু অশ্রু,দুজনের চোখেই।ও ধীরে আমার হাত টা ছেড়ে দিল,আমি পিছ্ন ফিরে হাটতে লাগলাম,ও হয়ত আরো কিছুক্ষন দাঁড়িয়ে ছিলো আর হয়ত ভাবছিল যদি ওর "প্রিয়তমেষূ" ফিরে এসে বলে "আরে আমি তো ফান করছিলাম"............কিন্তু ওর "প্রিয়তমেষূ" আর ফিরে নি!
আজ ও আমার উপর হয়ত প্রতিশোধের বশেই অন্য আরেক জনের হাত ধরে হাটে,কিন্তু জানি ওর স্বত্তার হাত টা আমার হাতে ধরা থাকে।মাঝে মাঝে মনে হয় ফিরে যাই,ওর কোলে মাথা দিয়ে শুয়ে থাকি অনেক খন ;কিন্তু জানি তা সম্ভব নয়!!একটাই কথা আজ বলতে চাই "আমায় ক্ষমা করে দিও fairy"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



