ছড়া-০২ , ০৫ ও ৬।
২৭ শে মে, ২০১৬ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছড়া-০২
কা––কা কাকের ছানা
কাকের বাড়ি যা,
বাড়ি গিয়ে আচ্ছা মতন
মায়ের বকা খা।
মা––চেঁচাবেন তুই হারালে
কোথায় আছিস––ছেলে পুলে?’
সারা পাড়া মাথায় করে
সবার মাথা খা’।
-০৫
ঝলমলিয়ে চাঁদ উঠেছে
সোনা মণি কই?
সোনার মণি পড়তে আছে-
নিয়ে খাতা বই।
বইয়ের পাতা উল্টে শুধু
ছবির দেশে হায়:-
সোনা মণি উড়ে বেড়ায়
ঘুম জড়িয়ে যায়।
বন্ধ কর কলম-দোয়াত
ঘুম নামে চোখ জুড়ে,
দেখবে কেমন টিভির কথায়
ঘুম যাবে সব উড়ে।
ছড়াা-০৬
আলু-আলু, আলুর দম
সবজি যেন খাওয়ার যম।
তালবাহানার দুলকি চালে––
নাকের পানি, চোখের জল
আর খাবনার ছল।
চিপস্, শর্মা অরেঞ্জ জুসে
পেটটা ভরে ঢোল
রাতের খাবার ঠাণ্ডা হলো-
সেই পুরনো বোল।
সবার খেতে ইচ্ছে করে,
ক্ষুধায় মানুষ কাঁদে,
ক্ষিধের জন্যে মানুষ কত
সপ্তব্যঞ্জন রাধে।
রাধে মানুষ কাঁদে মানুষ
কাধে মুটো বয়,
যে সয়েছে ক্ষিদের জ্বালা
সেই তো মহাশয়।
‘আর খাবি না-আর খাবি না
ইচ্ছে হচ্ছে না’
এসব হলো ছল চাতুরী
মিথ্যে বাহানা।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুন