somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাট নাকি ভোট চাই

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য মতে এদেশের ৬৩% শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করছে বেসরকারি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে । বিবিসির তথ্য মতে যদিও বলা হয়েছে দেশের মাত্র ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চমানের বাকি গুলো কিন্তু খারাপ না । আপনি আমি সকলেই জানি বর্তমানের চাপিয়ে দেয়া ৭.৫% ভ্যাট এই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মধ্যে যে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে তা শুধু দেশ নয় পৃথিবী জেনেছে এই কয়েকদিনে । সরকার যদিও বার বার বলে আসছে এই টাকা মালিক দিবে । তাহলে আমার প্রশ্ন থাকে সরকারের কাছে মালিক কি এতই বোকা যে নিজের পকেট থেকে টাকা দিবে ? তাহলে কোথা থেকে দিবে! নিশ্চয় তাদের আয় থেকে । তাহলে আয়’টা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে সুতারাং কি বুঝছেন “ হাতে নয় ভাতে মারতে চাই শিক্ষার্থীদের” এক সময় হিটলারের বিচারে ছিল “২টি শাস্তি ফাঁসি না হয় গুলি করে হত্যা” মরতে তাকে হবেই ।

আমাদের কি বলির পাঠা ভাবছে সরকার ? নাকি মিছে মরিচিকা? একটা দুটা নয় ব্যাঙের ছাতার মত গোটা কয়েক রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় । এক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় প্রতি বছর ভর্তি নেই প্রায় ১৫ হাজার ছাত্র-ছাত্রী ।
একবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন না তাঁর সন্তান তুল্য এই কচি মুখগুলোর কথা । একবার কি দেখছেন না বৃষ্টির প্রতিটা ফোটা কিভাবে রক্তের মত গা বেয়ে পড়ছে রাজপথের এই কোমল শিক্ষার্থীর দেহ । একবার কি ভেবেছে আপনাদের মন্ত্রী পরিষদ এই সন্তানদের একটি করে পরিবার রয়েছে । সেখানে আজ কান্নার জমাট বাধা বন্যা নেমেছে সন্তান আজ রাজপথে বন্দুকের সামনে ।
সরকার যদি ভোটের রাজনীতি করে তবে এই ৬৩% শিক্ষার্থীর সকলের একটি করে ভোট আছে । পরিবারের রয়েছে কয়েকটি ভোট । আপনিও জানের সন্তানের বুকে লাথি দিয়ে বাবার ভোট পাওয়া যায় না । শিক্ষাকে যদি বাণিজ্য ভাবেন তাহলে তো সরকারের উচিত ভ্যাট বসিয়ে সনদ বিক্রি করা তাহলে ৪বছর আর নষ্ট হবে না । রাজপথে আপনাদের লাঠির বাড়ি আর আপনার পুলিশের গুলি বুকে নিয়ে যন্ত্রণায় মর্গে যেতে হবে না । সরকারের কাছে তাই একটি প্রশ্ন করি “ভ্যাট নাকি ভোট চাই”

সরকারের উচ্চমহল হয়তো ভয় পেয়েছেন তা না হলে কেন তারা পুলিশকে বলে গুলি চালাতে !কেন তারা বলে রাজপথ ছেড়ে দিতে না হলে ছাড়তে বাধ্য করা হবে । আমি উত্তর খুজে পায় না । আমি দেখেছি এই সহ যোদ্ধারা রুগীর গাড়ী,স্কুল বাস সহ হজ্জ যাত্রীদের গাড়ি ছেড়েছে দোয়া চেয়েছে তাদের জন্য । দেখেছি দুর্ভোগে পড়া যাত্রীদের কাছে গিয়ে বিনয়ের সাথে বোঝাতে কেন তাদের আন্দোলন কেন তাদের এই রাজপথে নেমে আসা । এরা গাড়ি ভাঙ্গে না , এরা লাঠি নিয়ে রাজপথে নামে নাই , এরা খাতা বই নিয়ে নেমেছে শিক্ষার অধিকার বাস্তবয়নের জন্য, এরা রাস্তায় নামেনি নামতে বাধ্য করেছে সরকার দুপুরের খাবার কেড়ে নিয়ে । বাধ্য করেছে কৃষক বাবার ব্লাড পেশার বাড়িয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে ।

মধ্যম আয়ের এ দেশে এখনও মেধাবীদের বড় অংশ বঞ্চিত থাকে উচ্চ শিক্ষা থেকে। সেখানে শিক্ষার উপর ভ্যাট মানায় না । একটু দেখুন এই তথ্য ২০১৫ সালে এইচ এস সি ও সমমান পাস করেছে ৭,৩৮,৮৭২। বিপরিতে সরকারি বিশ্ববিদ্যালয় (রেগুলার বিশ্ববিদ্যালয়, জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ) এ এক শিক্ষা বর্ষে আসন রয়েছে আনুমানিক ১ লাখ মাত্র। সরকারিতে ভর্তি ১ লক্ষ বাদে বাকি ৬,৩৮,৮৭২ পরীক্ষার্থীর কি হবে?
বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি মেডিক্যাল সম্মিলিত ভাবে ১,৫১,৯৩২ জন শিক্ষার্থী ধারন করছে সরকারের বিনা অনুদানে, যারা এই দেশেরই নাগরিক! এরও বাইরে রয়েছেন ৪,৮৬,৯৪০ জন পাশ করা এইচ এস সি শিক্ষার্থী যারা সরকারি বেসরকারি কোথাও ভর্তির সুযোগই পাবেন না, কারন আসনই নাই, এই সংখ্যাটি মোট পরীক্ষা দেয়া স্টুডেন্ট এর ৪৫.৩৪%, পাশ করাদের ৬৫.৯০%।
উচ্চ শিক্ষার এক্সেস যখন এত নিচু পর্যায়ে সেখানে ধনীর শিক্ষার কথা বলে বেসরকারি শিক্ষার উপর ৭.৫% ট্যাক্স অগ্রহণ যোগ্য। হয় পাশ করাদের জন্য সম পরিমান পাবলিক বিশ্ব বিদ্যালয় আসন তৈরি করুন, না হয় প্রাইভেটে ভ্যাট কমিয়ে উল্টো তাদের অনুদান দিন।(সংগ্রহ)

শ্রদ্ধেয়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমার একান্ত অনুরোধ “আমার উচ্চ শিক্ষার অধিকার খর্ব করবেন না” “আমার কৃষক বাবার পেটে লাথি মারবেন না” আমাদের চোখের পানি আপনার প্রাসাদের চৌকাঠ না মাড়ালেও দরজার সামনে প্লাবন ডেকে আনবে ।
পরিশেষে বলতে চাই “যুদ্ধও থামেনি বন্ধু থেমোনা তুমি” আমরা এনেছি স্বাধীনতা আমাদের রক্তে এদেশের ৫২,৬২,৬৬,৬৯,৭০,৭১,৮৯ এর ইতিহাস রচিত । আমরা অধিকার চাই ভ্যাট মুক্ত শিক্ষা চাই ।

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×