somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“যুক্তি নয় মুক্তি চাই ভ্যাট মুক্ত শিক্ষা চাই”

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী মনে করি দেশের মানুষ না খেয়ে দেয় ট্যাক্স, গুলি কিনতে, পুলিশ ভাড়া করতে, গুণ্ডা পুষতে ফুরিয়ে যায় তাই | একেই বলে গণতন্ত্র ; এরই জন্য কবিতার সর্দার সাহিত্যের মোড়লরা কেঁদে ভাসান ; যখন গুলিবিদ্ধ রক্তে ভাসে আমার ঘরের বোন, আমার ভাই | একবার সিংহাসনে উঠে বসতে পারলে তখন দেওয়ালের লেখাগুলি অশ্লীল প্রলাপের মতো মনে হয় | তখন অপরের পোস্টার ছেঁড়াই শ্রেণী-সংগ্রামের কাজ ; অথবা ডজন খানেক মন্ত্রী জড়ো ক'রে রাস্তায় বক্তৃতা দেওয়া : "সাবধান! যারা দেয়ালকে কলঙ্কিত করছ! তোমাদের পেছনে এবার গুণ্ডা লেলিয়ে দেব |" তারা বত্রিশ সিংহাসনের আশ্চর্য মহিমায় এখন থেকে বাংলা দেশের তামাম দেওয়ালগুলোকে নতুন করে চুনকাম করে দেবে, যেন কোথাও কোনো গুলি খাওয়া মানুষের রক্ত ছিটেফোঁটাও দাগ না রাখে |(বীরেন্দ্র চট্টোপাধ্যয়)

কথাগুলো বুক ফেটে বেরিয়ে এসেছে যখন এই বাংলাদেশের সোনার ছেলেরা রাজপথে তিনশ কোটি টাকার ভ্যাট নামের চাপিয়ে দেয়া বুকের উপরের দেয়াল ভাঙতে পোস্টার কলম নিয়ে একটু একটু করে চুন সুরকী খুঁড়ছে ।

আপনি কিংবা আপনাদের মন্ত্রী পরিষদ কোথায় থাকে যখন সোনালি ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোপাট হয়? যখন শেয়ার মার্কেটে ধ্বসে গলায় দড়ি দিতে হয় সাধারন মানুষের ? রেলের টাকা যখন ভুল ঠিকানা ধরে এগুতে থাকে তখন আপনার সেই মন্ত্রী কোথায় থাকে যিনি সকাল বিকাল কথা পালটায় যিনি বলেন “আমি শেয়ার মার্কেট বুঝি না” “চার হাজার কোটি টাকা তেমন কোন টাকা না” যখন বলেন “১০০০টাকায় নাকি ৭৫০টাকা ভ্যাট আসে যদি ৭.৫% হয়” আপনি কোথায় থাকেন তখন যখন আপনার এই মন্ত্রী বলে দেশের বর্তমান বাজেট এর “ঘাটতি পূরণ করতে শিক্ষা খাতে ভ্যাট বসিয়েছি” যখন তিনি আবার বলেন “এখন মালিক দিবে এক বছর পর থেকে শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে ”

“যুক্তি নয় মুক্তি চাই
ভ্যাট মুক্ত শিক্ষা চাই”


ভাবতে অবাক লাগে ত্যাগের নেতা শেখ মজিব দেশ স্বাধীন করেছে এই দামাল ছেলেদের দিয়ে । আজকের বাংলাদেশ যে ডিজিটাল হচ্ছে তা কি এই ছেলেদের বাদ রেখে নিশ্চয় আপনার উত্তর হবে না । তবে কেন এই বৈষম্য ? কেন আজ আমাদের নেমে আসতে হচ্ছে রাজপথে? কেন আজ আমরা ক্লাস বর্জন করছি ? উত্তর আপনার জানা ।
কি এমন অসুবিধা হবে ৭.৫% ভ্যাট না নিলে? যখন খবরের পাতাতে দেখি “সুইচ ব্যাংকে ভারতের থেকে বাংলাদেশি’দের অ্যাকাউন্ট বেশি খোলা হচ্ছে” তখন আপনার অর্থমন্ত্রনলায় তাদের আয়ের উপর সঠিক ট্যাক্স বসাতে পারে না ? যখন দেশে কালো টাকা সাদা করা হয় তখন ভ্যাট নিতে পারেন না ? রবি ঠাকুর বলেছিলেন “রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি” আপনিও কি সেই কথাটা প্রমাণ করতে চাইছেন ? দয়া করে করতে যাবেন না । তাহলে রাজপথে আর গাড়ি চলবে না । দেশে আর বিনিয়োগ হবে না । দেশের এই ক্ষতি করবেন না আপনারা ।
রাজপথে আমার বন্ধুর হাতে আজ দেখলাম প্লেকার্ডে লেখা “ভ্যাট দিব না গুলি কর” আমার হৃদয় কেঁদে উঠেছিল আমার রক্তে বান ডেকেছে আজ । আমিও গলা মিলিয়ে বলছি “ভ্যাট দিব না গুলি কর”

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×