সোডিয়াম আলোটা চোখের সামনে ভাসে
পা এলিয়ে মুখো মুখি বসা দু’জন
রঙ পেন্সিলের শিশিটার দিকে কয়েক পলক তাকিয়ে-
বেশ কয়েক মুহুর্থ পর শিতল হাওয়াতে জেগে উঠা
স্মৃতির পাতাতে তখনও তুলিরা আঁচড় কাটে
জলকন্যা ঠিক ডানের ল্যাপ পোস্টের গোড়াতে বসা
সাহেব বাজার এখনও ফাকা হয়নি
রাত ১০টা...
দুজন অগান্তুকের রাস্তা পার হতে দেখলাম
চায়ের দোকানের ছেলেটা
সাইকেলের বেল বাজিয়ে ছুটে চলে গানের সুরে
একটু একটু করে লিখে চলেছি
আমি জলকন্যা আর সোডিয়াম লাইট
আনমনা হয়ে রাতের নির্জনতায় ...
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




