হলুদ গাড়িটা ক্রস করেছে এই মাত্র
খুব স্বাভাবিক ছন্দে সাইকেলে রতিন
ছুটে চলেছে রোজকার মত আকাশী
রঙের বাড়িটার ছাঁদে অপেক্ষায় মালতী।
গোধূলির আলো নেভার আগেই-
বেজে উঠেছে সাইকেলের বেল,
ছাদের কার্নিশে উকি দেওয়া
মালতির কাজল পরা চোখ
অবাক চাহুনি দুজনের।
তারপর আবার ছুটেচলা....
গত বছর সাতেক বয়ে চলছে-
দুরালপন, বেড়ে চলেছে চাহুনি
অন্তরন্ত প্রেম কাহিনী।
আসলে এটা প্রেম কি চাহুনি,
বুঝে উঠতে পারেনি কবি।
রতিন ছুটছে আগামীর পথে
ছুটছে মায়ের বাধ্য রতিন
ছাপাখানার অন্ধকার পেরিয়ে
একদিন আলো জ্বালাতে ,
হ্যালোজেন ছেড়ে ল্যামপপোস্ট।
আগামী পরশু মালতীর বিয়ে...


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

