somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সায়েদা সোহেলী
ভয় ও উপাসনা একমাত্র আল্লাহ্ তায়ালার জন্য nnতোমার উষ্ণ কথার আথিয়তা ভুলিয়ে দিয়েছিল চিরচেনা এই পৃথিবী কে , nসময়ের ব্যবধানে তুমিই আবার চিনিয়ে দিলে নতুন করে

স্বরূপ থেকে সামাজিকতায় , পরাহত দিনযাপন ..................

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


~স্বরূপ~

নিজেকে যাচাইয়ের বদ অভ্যাস টা আমার বহু দিনের ,
যন্ত্রণার কাছে আমার স্বরূপ জানতে চেয়েছিলাম।
বুকের ভেতরের চাপা ব্যথা টা থেকে থেকে তীব্র হয়ে বুঝিয়ে দিচ্ছে ,
এখনো নিজেকে সহ্য করার ক্ষমতা অর্জন করতে পারিনি -----------------!!


~বন্ধন~

সংজ্ঞাহীন দূরত্বে ওড়ানো ঘুড়ির নাটাই
ধরে রেখেছি সন্তর্পণে -
সে এক মায়াময় অদ্ভুত বন্ধন !

সুতো কাটার ভয়ে দুরুদুরু বুকের কম্পন
শুনে ফেলছে মাঠ প্রহরী কাকতাড়ুয়া টা !!!
ভয়ের চেয়ে
এখন বুঝি লজ্জা টাই বেশি ..........!!!

~ সুখসন্ধি~

নিঃসঙ্গতার মুকুট মাথায় চেপে সুখের সাথে হয়েছে
বিনিময়হীন সন্ধি ,
কষ্টগুলো তাই আজ অর্থহীন !!!

শূন্য সূর্যোদয় এ গুড়ো গুড়ো রঙ মিশিয়ে শুরু হয় একেকটা সুখের দিন
বিষণ্ণ দুপুর রোদ পোহাতে পোহাতে তার প্রতিচ্ছবি দেখে ,
সমস্তটা আকাশ ছায়া ফেলে ফেলে অবিরাম ছুটে চলে
মেঘ থেকে অমেঘে......
শ্যাওলা জমা শান্তজল পুকুর টাও রঙ পালটায়
সুখে অসুখে,
হয় বহুরূপী …...!!!


~ঘুম ~

হৃদপিণ্ডের অরাজকতা নির্ভুল ভাবে আঘাত করে মস্তিস্কে।ইনসোমনিয়াক রাতগুলো নিয়ে যায় ফার্মাকোলজির বইয়ের পাতায় । ফ্রেন্ডলি ফ্লোরা যখন যত্ন করে বুঝিয়ে দিচ্ছে এক্সোটক্সিন এন্ডোটক্সিন এর পার্থক্য ,ততক্ষণে নতুন নতুন জন্ম নেওয়া জীবাণু গুলো খুঁড়ে ফেলেছে বাক্স কবর -
ওটার নাকি খুব কদর এখন !!
রাজা , উজির , প্রজা সবাই ঘুমায় সারিবেধে.......
ধুলোমাখা আলিঙ্গনে -
সকল বিভেদ ভুলে !!!


~সামাজিকতা ~

টাইম স্কয়ার এর আলোকজ্জল বিলবোর্ড থেকে চোখ সরিয়ে অভিধান খুঁজছিলাম , এফিটাফ এ দু চার লাইন লিখবো বলে …...। উপযুক্ত শব্দ খুঁজে পেয়ে আনন্দ চোখে ফিরে যাই পূর্বের ঠিকানায় …...ব্যস্ত শহরের সবাই তখন উপভোগ করছে বাক্সবন্দী ঘুমন্ত আমি কে … চারপাশে ঘিরে দাড়িয়ে শোকের নিরবতা ...। সময় গুনছে মনে মনে ,তাদের ও যে ট্রেন ধরতে হবে , স্বজনপ্রীতি তে হয়েছে অনেক টা সময় অপচয় । যত্তসব ফালতু সামাজিকতা !!!




সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫২
৪৩টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×