কেবল দুই প্রধান দলের মধ্যেই নয়,মূলত দুই নেত্রীর মধ্যে ক্ষমতা হস্তান্তর চলছে!আসলে দেশের সঙ্কট দূর করতে হলে এর বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি দরকার।
আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক দেশ,যেখানে কোনো ধরনের সংঘাত ছাড়াই রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর হবে। অথচ ইতিহাস ঘাটলে দেখা যায়,সংঘাত ছাড়া কোনো সরকারের আমলেই ক্ষমতা হস্তান্তর হয়নি!
দেশের সংকট নিরসনে দেশের ৩'শ আসনে ভালো মানুষ নিয়ে গঠিত যেকোনো তৃতীয় শক্তিকে আমরা স্বাগত জানাই।
সোজা কথায় গত ৪২ বছরে আমরা রাজনীতিকে যেভাবে দেখেছি,তাতে দুই নেত্রীর কাছে দেশ নিরাপদ নয়।
দেশের সঙ্কট এতোটাই তীব্র যে সংঘাতের পদধ্বনি শোনা যাচ্ছে!
সত্যি নতুন শক্তি দরকার যারা দেশকে আলোর মুখ দেখাবে!
যারা আমাদের শান্তির মুখ দেখাবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



