বাড়ি থেকে সিলেট আসছি আজকে।
বি.আর.টি. সি. বাস দিয়ে।
চমৎকার সার্ভিস ওদের।
খুব দ্রুত গতিতে গাড়ি চালায়।
এমনই দ্রুত গতিতে যে অনেক সময় ব্রেক করার যায়গায়ও এক্সেলেটর থেকে পা উঠেনা ড্রাইভারের!
তাদের বাসের সিটের তুলনায় যদি যাত্রী বেশি হয়ে যায় তাহলেও NO চিন্তা!
এরা তখন গাড়ীর দুইপাশের সিটের মাঝখানে হাটাচলার জন্য যে ফাঁকা যায়গা থাকে সেখানে যাত্রীদের বসার জন্য বসিয়ে দেয় আরএফএল টুল!
যদিও সিটে বসা বা টুলে বসার ভাগ্য আমার হয়নি।
পুরো রাস্তা দাড়িয়ে আসতে হয়েছে।
তবে বি.আর.টি.সির ' টুল সার্ভিস' কিন্তু অইত্যন্ত ভালো এবং যুগোপযোগী সার্ভিস
কারণ যে হারে জনসংখ্যা বাড়ছে দেশের,ভবিষ্যতে হয়তো প্রত্যেক পাবলিক টার্ন্সপোর্ট গুলোতে 'টুল সার্ভিস' চালু করার প্রয়োজন পড়তে পারে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



