হাতিরঝিলের অত্মহত্যার ঘটনায় ফেসবুক তোলপাড়!!!
ঘটনা হলো-
পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক- প্রেমিকা জুটি অাত্মহত্যা করতে গিয়েছিলো ।ওরা অত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছে ঠিকই কিন্ত শুধু ছেলেটা মারা যায় । মেয়েটা বেঁচে যায়!একজন রিকশা ড্রাইভারের ছুঁড়ে ফেলা দড়ি ধরে ফেলে মেয়েটা ।তারপর তাকে পানি থেকে তোলা হয়।
ফেসবুকের কতিপয় লেখক মেয়েকে দোষারোপ করছেন ।
মেয়েটা নাকি স্বার্থপর ।
কিন্তু আমি বলবো ছেলেটা স্বার্থপর ।
সে এতোটাই স্বার্থপর যে নিজের কথা চিন্তা করে মৃত্যুবরণ করেছে ।
মেয়েটাকে নিয়ে মরেনি ।
সে স্বার্থপরের মতো একাই চলে গেলো পরপারে!
ছেলেটা প্রমাণ করে গেলো প্রেমের ব্যাপারে ছেলেরা কতটুকু স্বার্থপর হয় ।
আর কতটুকু স্বার্থপর হলে নিজের প্রাণ বিসর্জন করতে পারে!
ছেলেটা ১০ম শ্রেণীর ছাত্র।
এই বয়সে পরিবার 'প্রেম' কখনোই মেনে নেয়না।তাই তার আরো অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ ছিলো।পাগলের অতো সুইসাইড করার কি দরকার ছিলো?
লাভ কি হলো?
ছেলেটা মরলো। মেয়েটা বেঁচে গেলো।
অতঃপর মেয়েটা বিয়ে করে সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো!
প্রেম- ভালোবাসা ক্ষণস্থায়ী।
মেয়েটা তো ঠিকই সুখে থাকবে।
মাঝখান থেকে তোর মায়ের বুক খালি করে চলে গেলি..........................
আবার এটাও প্রমাণ হয়ে গেলো যে ছেলেরা আত্মহত্যা করতে গিয়ে আর ফিরে আসেনা।
আর মেয়েরা আত্মহত্যা করতে যায় ঠিকই কিন্তু দড়ি পেলে দড়ি ধরে ফিরে আসে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



