রাস্তায় হাটছিলাম।রাত ঠিক ৮.১৫ বাজে...
পেছনে খসখস আওয়াজ শুনে ফিরে তাকালাম!নাকে মৃত কিছু একটার গন্ধ এসে লাগলো!
চাঁদের আলোয় দেখলাম সেই সাদা শার্ট পরিহিত শাহেদ ভাই দাড়িয়ে আছেন!
উনাকে ২ মাস আগে কবর দিয়ে আসলাম!আর এখন উনি আমার সামনে দাড়ানো!
পা জোড়া নড়ছিলোনা।
অবাক বিস্ময়ে হতবাক হয়ে গেলাম!
বিস্ফোরিত চোখে তাকিয়েছিলাম!
কথা বলে উঠলেন শাহেদ ভাই "রাতুল,চিনতে পারো আমায়?আমি তোমার শাহেদ ভাই"
"জ্বী.....জ্বী.....জ্বী....."
"আরে তুমি আমাকে চিনতে পারছোনা ভাই?আমি শাহেদ!"
"চিনছি ভাই" গলা দিয়ে এই প্রথম পরিষ্কার কথা বের হলো "কিন্তু আপনি তো,,,,,,,,,,,"
"হ্যাঁ।গুলি খেয়ে মারা গেছিলাম"
এতক্ষনে উনার বুকের বা পাশে চোখ গেলো আমার।ছোট একটা গর্ত।কিন্তু পরিষ্কার দেখা যায়।শার্ট ছিড়ে গেছে।
"কিন্তু আপনি এখন আমার সামনে!বুঝতে পারছিনা ভাই"
"আমার মা-বাবার খবর কি ভাই?"
"আপনার সেই প্রানের দলকে জিজ্ঞেস করুন গিয়ে" তেজ দেখালাম।
"ভাইরে বুঝতে পারিনি"
"কেনো গিয়েছিলেন রাজনীতিতে?"
"স্বপ্ন ছিলো ভাই।নেতা হবো,,,,,,,,,"
"থামেন।তখন মা-বাবার কথা মনে পড়েনি?খুব তো আমার দল এই,আমার দল সেই বলে গর্ব করতেন!কোথায় গেলো আপনার দল?যাদের জন্য প্রান দিলেন এরা তো আপনার নামও মুখে নেয়না।আপনার মা-বাবাকে একবারও দেখতে আসলোনা।আপনার হত্যার ফাইলে ধুলো উঠেছে।কি দিয়েছে আপনাকে ওই রাজনীতি?থুহ!"
"ভাই আমার দল কি আমার নাম পর্যন্ত মুখে নেয়না?"
"নাহ ভাই।আপনি ভুল ছিলেন ভাই।আপনার বাবা-মা আজো কান্নাকাটি করেন আমাদের কাছে এসে।আমরা কোনো জবাব দিতে পারিনা।আপনার দলের নেতারা যদি একবার আপনার বাড়িতে আসতো তাহলে হয়তো একটু স্বান্তনা পেতাম।কেউ এসে খবর নেয়নি আপনার বাবা মায়ের।এমনকি টিভি চ্যানেলগুলোও চুপ।হ্যাঁ!এসেছিলো!কখন জানো?তোমার মৃত্যুর কথা শুনে ছুটে এসেছিলো তাদের চ্যানেলের টিআরপি বাড়াতে!"
শাহেদ ভাইয়ের চোখ ছলছল করতে দেখলাম।
"চলি ভাই।আমার সময় হয়ে এসেছে।বাবা-মা কে বলো আমাকে ক্ষমা করে দিতে।আমি রাজনীতিতে যোগ দিয়ে ভুল করেছিলাম।আমার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে।আর যেন কেউ ওপথে না যায়।ওটা পাপের পথ।বিশেষ করে এদেশের প্রেক্ষাপটে।
চোখের সামনে থেকে উধাও হয়ে গেলেন শাহেদ ভাই।
চাদনি রাতে একা রাস্তায় দাড়িয়ে আছি।
একটা জলজ্যান্ত মানুষ এভাবে রাজনীতির বলি হয়!
আদর্শের দ্বন্দ্বে অন্ধ হয়ে যায় মানুষ!
ক্ষমতাই যেন সব........
দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে পা ফেললাম।
------------------
কথোপকথনটি কাল্পনিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



