somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিকেটিং এবং একটি ছোট গল্প............................

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকাল ৩.৪৯ ।

বাস বেশ দ্রুতগতিতেই ছুটছে ।
বাইরে তাকিয়ে আছেন মনির সাহেব ।আজ অবরোধ সারাদেশে ।তারপরেও এতোদিন পর অফিস বন্ধ পেয়ে থাকতে পারলেননা ঢাকায় ।তাই চলে আসলেন তার এলাকা রসুলপুরে ।আসলেন না বলেন আসতেছেন বলাই ভালো ।
বেশি দূর নেই আর ।অনেকদিন পর সবাইকে দেখবেন ভেবে খুশিতে আত্মহারা হয়ে গেলেন ।
একটু পর আবার মন খারাপ হয়ে গেলো ছোট ছেলেটার কথা ভেবে । ছেলেটা এখনই রাজনীতির সাথে জড়িয়ে ফেলেছে নিজেকে । আজ অবরোধে হয়তো সেও মাঠে থাকতে পারে! অজানা আশঙ্কায় একবার কেঁপে উঠলেন মনির সাহেব ।
আর বেশি দূরে নয় । নিজের এলাকার কাছাকাছি চলে এসেছেন ।ঠিক সেসময় বাস থেমে গেলো ।প্রথমে বুঝতেই পারলেন না কি হলো । যখন দেখলেন যাত্রীরা সবাই হুড়োহুড়ি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন বাস থেকে তখন বুঝলেন কিছু একটা গন্ডগোল হয়েছে । তখন তিনিও বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করলেন । ঠিক তখুনি বাসের বাইরে দৃষ্টি পড়লো ।দুইটা ছেলে একটা বোতলের সলতেতে আগুন ধরাচ্ছে! ছেলেগুলোর মুখ রুমাল দিয়ে বাঁধা । চোখ বের হয়ে আছে শুধু । একটা ছেলের চোখ খুব পরিচিত মনে হচ্ছে । এমূহুর্তে এসব চিন্তা বাদ উনি বেরোনোর চেষ্টা করলেন ।ঠিক তক্ষুণি বাইরে থেকে চেনা চোখের ছেলেটি বোতল বাসের ভিতরে ছুঁড়ে মারলো..........ধুম...... ......... !

বিকাল ৪.৪৭ ।

রাফেজ দৌড়াতে দৌড়াতে একটা গলির মুখে এসে থামলো ।প্রথমে মুখের রুমাল খুলে নিলো । তারপর ব্যাগে রাখা শার্ট নিয়ে পরনের শার্টের সাথে বদলে নিলো ।
একটু পর গলি থেকে বের হয়ে পাশের একটা হোটেলে ঢুকলো ।চায়ের অর্ডার দিলো । একটু আগে পুরো বাস জ্বালিয়ে এসেছে।
"ক'জন পোড়লো কে জানে । ধ্যাত ।মরুক। তাতে আমার কি" এমনই ভাবছে বসে বসে ।
"আজ তো বাবার আসার কথা ।এতোক্ষণে হয়তো পৌছে গেছেন বাসায় । " তার ভাবনায় ছেদ পড়লো মোবাইলের রিং বেজে উঠায় । রিসিভ করলো কলটা । ওপর প্রান্তের কথা কিছুক্ষণ শুনলো ।হাত থেকে পড়ে গেলো মোবাইল সেট ।
"নিজ হাতে বাবাকে পোড়ালাম........." বিড়বিড় করতে করতে মেঝেতে পড়ে গেলো সে । অজ্ঞান হয়ে গেছে................মোবাইলের স্পিকার থেকে ভেসে আসছে একটা কন্ঠ "তোর বাবার বাসে পেট্রল বোমা মেরেছিলো । একটু আগে ।আমাদের এলাকার কাছেই ঘটনাটা ঘটেছে........ কিরে কথা বলছিসনা কেন? হ্যালো.... হ্যালো....".................................

‪#‎শেষ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×