somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবি শিক্ষক লাঞ্ছিত: ছাত্রলীগ নেতা জেলহাজতে

০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে মারধরের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা এমদাদ হোসেনকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

ওদিকে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাবি শাখা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করে।

শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এবং শিক্ষক সমিতি পৃথক বিবৃতি দিয়েছে। এছাড়া ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে মৌন শোভাযাত্রা করে।

জড়িত ছাত্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। একই আশ্বাসে বিভাগের শিক্ষকরাও তাদের একাডেমিক কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে হেমানী বিশ্বাস নামের এক শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগে বিবিএ প্রথম সেমিস্টারে ভর্তি হতে এলে একই বিভাগের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন তার কাগজপত্র কেড়ে নেয়। ৩০ হাজার টাকা না দিলে কাগজ দেওয়া হবে না বলে জানায়।

বিষয়টি হেমানী তার পরিচিত শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে এর কারণ জানতে চান। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে এমদাদ ওই শিক্ষককে মারধর করে।

এ ঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা দুপুর তিনটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

বিকালে মতিহার থানা পুলিশ এমদাদকে আটক করে। রাতে ওই শিক্ষক মতিহার থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, অনুপম হীরার দায়ের চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে এমদাদকে সকালে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা এদিন ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে কালোব্যাজ ধারণ ও মৌন শোভাযাত্রা বের করে।

তারা অবিলম্বে ওই ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের দাবি জানান।

রাবি শাখা ছাত্রলীগের সাধারাণ সম্পাদক আয়েন উদ্দিন জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য এমদাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে এবং এমদাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এছাড়া বিভাগের পক্ষ থেকে দোষী ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিল না হওয়া পর্যন্ত বিভাগের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

তবে ফোকলোর বিভাগ ও বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে।

এ বিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক শহিদুর রহমান জানান, শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত ছাত্রের বিরুদ্ধে প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ধর্মঘট প্রত্যাহার করে। একই আশ্বাসে বিভাগের শিক্ষকরাও একাডেমিক কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, "ঘটনায় জড়িত ছাত্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতেই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।"
সুত্রঃ
Click This Link
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×