মোবাইল ব্রাউজারে সবার গন্তব্য ফেসবুক
মোবাইল ব্রাউজারে সবার গন্তব্য ফেসবুক
শুধু ইন্টারনেট জগত নয়, মোবাইলেও নাকি সেরা ফেসবুক৷ অন্তত কাগজে-কলমে প্রচার হচ্ছে তাই৷ ইন্টারনেটে মোবাইল ব্যবহারকারীরা নাকি বেশিরভাগ সময়ে প্রথমেই ঢোকেন ফেসবুকে৷ আর মোবাইলে বেশিরভাগ সময়ও ব্যয় করেন ফেসবুকে৷
গত ডিসেম্বরে ব্রিটেনে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশই নাকি পড়ে থেকেছে ফেসবুক নিয়ে৷ এসময় ১৬ মিলিয়ন ব্রিটিশ নাগরিক ইন্টারনেটে ঢুকেছে মোবাইল ব্যবহার করে৷ ব্রাউজ করেছে ৬.৭ বিলিয়ন ওয়েবপেজ আর এর পেছনে সময় ব্যয় হয়েছে ৪.৮ বিলিয়ন মিনিট!
জিএসএম অ্যাসোসিয়েশন আর কমস্কোর এর দেয়া এই তথ্যে দেখা যাচ্ছে, মোবাইলে ব্রিটিশ নাগরিকদের সবচেয়ে প্রিয় গন্তব্য ফেসবুক৷ ফলে শুধু ডিসেম্বরে মোবাইল ফেসবুকের ২.৬৪ বিলিয়ন পেজ ভিজিট করেছে তারা৷
মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বেশ উচ্ছ্বাসিত এমন খবরে৷ কারণ তাদের দেয়া মোবাইল ইন্টারনেট সেবা ব্যবহারের ছুতো হয়ে উঠেছে ফেসবুক৷ আর তাই তারা চাইছে, ফেসবুকের ব্যবহার আরো বাড়ুক, মানুষ আরো সময় নষ্ট করুক মোবাইল ফেসবুকে৷
আচ্ছা বলুনতো, চাঁদে পা রাখা প্রথম মানুষটির নাম কি? চোখ বুঁজে জবাব দেবেন, নিল আমর্স্ট্রং৷ কিন্তু দ্বিতীয় মানুষটি কে? মনে নেই তাইতো! থাকার কথাও নয়, দ্বিতীয় ব্যক্তির নাম খুব কম মানুষই মনে রাখে৷ কি ভাবছেন, ব্যাটা হিন্দি ছবির ডায়লগ মেরে দিল৷ আপনি যাই ভাবুন, আসল সত্য সেটাই৷ বিশ্বাস না হলে পরেই প্রশ্নের জবাব দিন, ব্রিটেনের মোবাইল ইন্টারনেটে দ্বিতীয় অবস্থানটি কার? থাক্, আমিই বলে দিচ্ছি৷ সেখানে আছে গুগল-এর নাম৷ ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল মোবাইলে নেমে গেছে দ্বিতীয় অবস্থানে৷ আহা রে, ভবিষ্যতে আবার চাঁদে নামা দ্বিতীয় মানুষটির অবস্থা যেন না হয় গুগলের৷
ফেসবুকের ৬ বছর হলো ৷
ছয় বছরে পদার্পণের পর ফেসবুক জানিয়েছে, তাদের ব্যবহারকারী ছাড়িয়েছে ৪০০ মিলিয়নের কোঠা৷ জন্মদিনে খানিকটা চেহারাও পাল্টিয়েছে ফেসবুক৷ তা নিয়ে নাকি আবার বিড়ম্বনায় ইউজাররা৷ এই বিষয়ে লেখার ইচ্ছা থাকলো ভবিষ্যতে৷ আপাতত নব ফেসবুককে রপ্ত করার চেষ্টায় থাকুন আপনারা৷
..প্রতিবেদনটি পড়লাম dw-world.de থেকে। সবার সাথে শেয়ার করলাম। তবে অনেকেই এটা আগেই পড়ে থাকবেন।
..
..
সুত্রঃ
Click This Link
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।