(বন্ধুদের সাথে চ্যাট করার সময় ফেইসবুকে অনেক আবজাব লেখা হয়........ঔদিন হঠাৎ ছন্দ মিলানোর ইচ্ছা হইল......তো আমি আর বন্ধু "আফসান" এর তৈরি ফেইসবুক চ্যাট-কাব্য....
অনেকদিন পর ছন্দের মিল হল
এইবার তবে মনের দূয়ার খোল.....
মনের মাঝের গহীন অন্তরালে
ঐখানে এক বিষ্বৃক্ষ আছে
আগলটুকু খুলবে যখন তার
রূখিবে কে..!!!! এই সাধ্য কার.....
বহুদূরের পথ পেরিয়ে
এখানে এসে ভাবছি দাঁড়িয়ে
স্বপ্ন যদি স্বপ্নে ফিরে
অচেনা কিছু মুখের ভিড়ে.....
রাত জাগা এক ক্লান্ত পাখি
কান্না ভেজা ঐ নিধূর আঁখি
ভাবছি কেবল তোমায় ডাকি
অনেক কথাই রইল বাকি.......
ক্লান্ত হল চোখের পাতা
তবু হয়নি বলা সেসব কথা
বুকের মাঝে জমাট ক্ষত
লুকিয়ে রাখা কান্না শত.......
ঐ দূরের ঐ দূর নিলীমায়
যাচ্ছি এস্ বন্ধু সবাই
দূয়ার খোল ভোরের পাখি
দু্ঃখটাকে এবার লুকিয়ে রাখি........
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১১ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



