নিরন্তন হেঁটে চলা, যেন বাঁধনহারা
ঘুমহীন দুচোখ হয় দিশেহারা
আঁতশ কাঁচের নিচে জীবনটাকে দেখা
রিক্ততার শূন্যতার হীন কাঁটা ছেড়া
দিগন্ত রেখার মাঝে নিঃসঙ্গ গাংচিল
ক্লান্ত পথিকের চোখে বিভ্রান্ত নীল
অস্তগামী সূর্য আঁধার প্রলেপ গায়
শ্রান্ত শ্রমিক দ্বগ্ধ হাতে ছন্দবদ্ধ পায়
নীয়ন আলোর ছোঁয়ায় জীবন্ত রাজপথ
মুখোশঘেরা মানুষের এই বিরান জনপদ
নগ্ন লোভের তাপে যন্ত্রনারই ছল
হাঁটছে সকল মাংসলোভী শকুনের দল
আঁধার ঘেরা ঐ নিভাঁজ কোণের খাঁজে
মদির হাসির পসরা বেসুরো সাজে
মধ্যরাতের আনমনা এক ডাহুকের ডাক
স্বপ্নহারা রুক্ষবুকে স্বপ্ন দেখার স্বাধ
কল্পনারই মলিনতায় বাস্তবতার রঙ
হন্যে হয়ে ছুটছ.!!! চাই বিসর্জন
শব্দহীন নির্জনতার অধীর অপেক্ষা
যান্ত্রিক এই শহরটা হারায় পূর্ণতা...................
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



