দুপুরের রোদে হেঁটে চলেছে একা
কে জানে কি স্বপ্ন তার চোখে আঁকা
দৃঢ় পায়ের যুবক সামনে এগিয়ে চলে
'মা' যে তার কাঁদছে, নয়কো সে একা.....
পেছন পানে ডাকছে সবাই, করছিস কেন ভূল
সর্বনাশা খেলায় মেতে হবে সব ভন্ডূল
কি লাভ এতে!!! পাগলামী শত
আস্তাকূড়েও কি ঠাঁই পাবি? চেষ্টা করিস যত
মরনের তরে সঁপেছি আমারে
থামিব না কোন বাঁধার আঁধারে
সদায় করিব জীবনের লাগি
যায় যদি যাক এই প্রান আজি.......
পাগলামী তোর থামিবে এবার, হইবে দূর্গতি
কথায় না হোক বুলেটের তোড়ে থামাইব এই গতি
রক্ত স্রোতে ডুবিয়া ম্রিবি, রূধিব তোর সকল বোল্
আবর্জনায় মিশিয়া যাইবি, রাখিব না কোন চক্ষুশূল
কত শত প্রান, কত হাসিমুখ নিভিয়া গেল
যুবক থামিল না!!! তার যে থামার সময় নাই
ছুঠিল সে দূর দিগন্ত পথে
বুকের মাঝে লুকানো দৃপ্ত শপথে......
আজি প্রভাতে উঠিল যে নতূন রবি
ক্লান্ত আমি শ্রান্ত বড়,
'মা', তোর কোলে একটুকু কি ঠাঁই দিবি.....
সকল বাঁধা ছিন্ন করিয়া
ছিনাইয়া আনিয়াছে তার স্বাধীনতা
মা তার আজি রেখেছে জড়ায়ে
সকাল বিকাল সাঁঝি........
(শ্রদ্ধা জানাই সেইসব মুক্তিপ্রান মানুষদের, যারা স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার......)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



