আগামী ২৬ জানুয়ারি ২০১৩ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠেয় ‘চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১২’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৫ জানুয়ারি ২০১৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বে এ সময়সীমা ১০ জানুয়ারি ২০১৩ পর্যন্ত ছিল। শাবিপ্রবির গণিত সমিতি সূত্রে আজ এ তথ্য জানানো হয়। বাংলাদেশের স্নাতক পর্যায়ের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন বিভাগ [email protected] এ ই-মেইল করে অথবা কুরিয়ার / ডাকযোগে আয়োজক কমিটি, চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১২, গণিত বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-৩১১৪ এই ঠিকানায় বিভাগীয় প্রধান/চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত প্রতিযোগীদের নামের তালিকা (রেজিস্ট্রেশন নং, সেমিস্টার/বর্ষ, মোবাইল ফোন নং, ই-মেইল ঠিকানা উল্লেখপূর্বক) পাঠাতে পারবে। এছাড়া কোন প্রতিযোগী ব্যক্তিগতভাবে http://www.sustmatharena.com/reg.php ওয়েবসাইটে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করা যেতে পারেঃ : http://www.sustmatharena.com ওয়েবসাইটে অথবা যোগাযোগ করা যেতে পারেঃ ০১৮২২৮৪৫৫২২, ০১৬৭২৭৭৮৩৬৭, ০১৯৬৩৮০৪২২৪ এই নম্বরে। এ আয়োজনের ইলেকট্রনিক মিডিয়া পার্টনার ‘দেশ টিভি’।
শাবিপ্রবিতে চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রেজিস্ট্রেশনের সময়সীমা বেড়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।