ক্লাস সেভেন এ থাকতে তারাশংকর বদ্নোপাধ্যায় এর একটা গল্প পড়েছিলাম।গল্পটার নাম ছিল ডাকহরকরা। গল্পে দিনু নামে এক ডাকহরকার সাহসিকতা ও সততার বর্ণনা আছে। গল্পটা লেখক ১৯ শতকের সময় লিখেছিলেন এখন ২০ শতকে এসে আমরা খোজে ফিরি তাকে।
ভাবি তখনকার কথা যখন মানুষের যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। পিতার কাছে টাকা চেয়ে পুএের পএ, ভিনদেসি স্বামির কাছে বউয়ের পএ, প্রিয়ার কাছে প্রিয়র চিঠি,চাকরি চিঠি,সুখবরের চিঠি,মরার খবরের চিঠি, এই সব চিঠির সাথে আরও একজন আমাদের সাথে ছিল সে ডাকপিয়ন বা ডাকহরকরা। প্রতিদিন সকালে সব চিঠি বিলি করার পর রাতে চিঠির থলে কাধে নিয়ে একহাতে লাঠি আর অন্য হাতে একটি লন্ঠন নিয়ে ছুটে চলা। সমতল,প্রান্তর,পাহাড় পেরিয়ে কত মানুষের কত কথা নিয়ে ছুটে চলা। থামলে হবে না ,জিরোনো যাবে না ,দু:খ গাথা,হাসি কান্না,প্রেম কাব্য নিয়ে সমায়মত পৌছতে হবে। কত মানুষ অপেক্ষায় আছে তার। ঘরের দুয়ারে হয়ত বসে আছে কেউ যার ছেলের খবর আছে তার কাধে,। বাশবাগানের পাসে বা কাঠাল গাছে হেলান দিয়ে রাস্তায় দিকে চেয়ে কোন প্রনয়িনি, তার প্রেমিকের কথা আছে তার কাধে। ছুটছে ডাকহরকরা কখনও রাস্তা দিয়ে,কখনও কারো বাড়ির পিছন দিয়ে। কেউ তার পায়ের ঘুংঘরের আওয়াজে সময় হিসাব করে রাত ১টা ,২টা,,,,,,,,,,। তার থামার সময় নেই সে চলেছে। পথে কি আছে জানার ইচ্ছে নেই, কোন ডাকাতের ভয় নেই, জিবনের মায়া নেই। তার সুধু ছোটে চলা।
অবশেষে চাদ হেলে পরে, ভোরের রবি ফোটে ডাকহরকরা থামে কোন ডাকঅফিসে । এবার কাধের খবর পৌছাতে হবে বাড়ি বাড়ি। অপেক্ষারত জননি, প্রেয়সি, ছেলে সবার কাছে। তাদের হাসির সাথে হেসে বা কান্নার খবরে কেদে , খবর তার যে দিতেই হবে ,বোঝা তার খালি করতেই হবে। সে সবার পরিবারের আপন ,ছোট থেকে বুড়ো সবার। উৎসবে,আনন্দে,পূজা,পার্বনে,হাসি,কান্নায় সব সময়ের সাথি সে। ১৯ শতকের জিবন যাএায় সে অনিবার্য,তাকে উপেক্ষা করার সাহস কারো নেই,কেউ তাকে বাদ দিতে পারে না সে নবান্ন কি খরায়। তার জন্য সবার অপেক্ষা তাকে দেখেই আবার তার শেষ। সে ডাকহরকরা ।
আজ ২০ শতকে এসে ফুরিয়েছে তার কাজ, সে হারিয়ে গেছে মুঠোফোনের রাজত্বে।আজ কেউ তার অপেক্ষায় থাকে না ,বাজে না তার ঘুংঘর ,বাজে ফোনের রিংটোন। ২০ শতকে তার ঠাই নেই সে হারিয়ে গেছে কালের গর্ভে। এখণ সে নেই গল্পেও ,হয়ত তার বংশধরেরা আছে কোথাও। বিগ্ঞানের বেগে হারিয়ে গেছে সে।
তবুও হয়ত কোন দাদা দিদার গল্পে তার কাহিনি শুনে কোন নাতনি,হয়ত এখনও কেউ ঘুমের ঘুরে বলে উঠে" রানার ছুটেছে রানার ছুটেছে,,,,,"। হ্যা রানার ছুটে চলেছে ,,,,,,,,,,,,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




