আমরা কি আর মানুষ আছি? মানুষদ নাকি আশরাফুল মাখলুখাত (সৃষ্টির সেরা জীব) ।
দুটি হাত ২ টি চোখ,কান,নাক,পা,মাথা সবই আছে কিন্তু বিবেক বলে কিছু নেই। মানুষ কিভাবে মানুষের উপর এমন করে? যা দু চোখে দেখাও যা্য় না তা ওরা অনায়াসে করলো। এতই জিঘাংসা ওদের, এতই লালসা ওদের?
এতই পিপাসা ওদের যে লাল রক্তও ওদের মন ভরে না ? চাপাতির আঘাতে ওরা শুষে নিয়েছে সব লাল? ওরা নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ে? এই তার নমুনা। কি দরকার ছিল এই শিক্ষার যা আমাদের খুনী করে তুলে?
খুনীর চাপাতি বিশ্বজিতকে কুপাচ্ছে সাথে আমাদের বিবেককে? ঘ্বণা করার জন্য মুখের থুথুও আজ শুকিয়ে গেছে। সভ্য সমাজ আজ নগ্ন হয়ে গেছে। বিবেক আজ কাল হয়ে রাজপথে শুকিয়ে গেছে। মায়া,মমতা বিবরতিত হয়ে গেছে।
সময় এসেছে ভাবার আমরা কি? জনোয়ার ?না তার চেয়েও বেশী ? এখন প্রয়োজন আমাদের পরিচয়।
হ্যা আমরা বোধ হয় আর মানুষ নেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




