অন্যান্য দিবাগত দিন গুলির মত গতকালটাও ছিল নিরামিষ । আকাশটা পুরা বিষন্ন । গতানুগতিক ধারায় অফিস কর্মগুলো সম্পাদন করতে ছিলাম । এমন সময় হঠাৎ ক্রিং ক্রিং । ধরলাম মোবাইলটা । ওপাশ থেকে উত্তর এল জনাব এক অমুক ব্যাংক থেকে বলছেন । বলাই বাহুল্য আমি অত্র ব্যাংকে একটা সেভিং একাউন্টের জন্যে আবেদন করিয়াছিলাম । আমার নিজস্ব কোনো একাউন্ট নাই । এই নিয়া আমার আফসোসও নাই । আমি কিছুতেই টাকা সঞ্চয় করিতে পারি না । কিন্তু অফিসের ঠেলাঠেলিতে আর শান্তিতে থাকতে পারলাম না । এই ব্যাংকটা আবার আমাগো আমদানিকৃত পণ্যসামগ্রীর মত বিশ্বজয় করিয়া বাংলাদেশে প্রবেশ করেছে । ডিপোজিটের অংকটাও তাই বেশ বড় মাপের । এমনিতেই মাস অন্ততে একটু টানাটানির উপর থাকি । তার উপর এত বিশাল অংক হাত ছাড়া হইতেছে দেখে একটু মেজাজটা খারাপ ছিল ।
কলটা ছাইড়া দিয়া আমার দোস্ত কাম কলিগ 'র' রে জিগাইলাম তোর ফুটো আসে নাকি ? 'র' -এর সম্মতিসূচক মন্তব্য পাইয়া, অফিস শেষে এই ঘোর বৃষ্টিতে পায়ে কাদা মাখায়ে দুইজনে লাফাইতে লাফাইতে গিয়া ব্যাংকে উপস্থিত হইলাম :#>:#>:#> ।
সরকারি অফিসগুলান মত এইখানেও সেই একই চিত্র । 'ন' ব্যাটা প্রমিজ কইরা বাইরে চইলা গেসে
'স্যার ম্যাডাম এসেছেন । সাথে উনার 'Mom'-কে নিয়ে এসেছেন ।
ব্যাটা বলল নামটা বলেন প্লিজ । 'Mom' কইলাম পুরা নাম । কয় আপনার না নমিনিয়ের নাম জিগাইছি । কঠোর মুখ কইরা কইতে চাইছিলাম আমার আর আমার 'Mom'-এর নাম সেইম ।
বাকিটুকু কনটিনিউ করা সম্ভব না যদি আবার 'Mom'-এর হাতে মাইর খাইতে হয়
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


