স্বাধীনতা তুমি এই জমিনের সবুজ প্রান্তর
স্বাধীনতা তুমি বিস্তৃত মাঠের উর্বরা উদর
স্বাধীনতা তুমি ষড়ঋতুর বিচিত্র রূপ
স্বাধীনতা তুমি একাত্তরের 'বিদ্রোহী' গ্রুপ।।
স্বাধীনতা তুমি শামসুর রাহমানের' ''স্মৃতির শহর''
স্বাধীনতা তুমি সাহসিকা জননীর স্নেহ আদর
স্বাধীনতা তুমি আল মাহমুদের 'বাতাসের ফেনা'
স্বাধীনতা তুমি সাগর সম রক্ত দিয়ে কেনা ।।
স্বাধীনতা তুমি নজরুলের 'বিদ্রোহী' কবিতা
স্বাধীনতা তুমি জমিদার কবির যুগশ্রেষ্ঠ প্রতিভা
স্বাধীনতা তুমি সৈয়দ আলী আহসানের 'আমার সাক্ষ্য'
স্বাধীনতা তুমি জীবনানন্দের দেশপ্রেমের কাব্য।।
স্বাধীনতা তুমি ''ডেমাগগ'' নেতার তপ্ত হুশিয়ারী
স্বাধীনতা তুমি 'স্লোগান কন্যা' শাহবাগী নারী
স্বাধীনতা তুমি ভাটিয়ালী গান জারী সারি
স্বাধীনতা তুমি রাষ্ট্রনায়ক অবলা দুই নারী।।
স্বাধীনতা তুমি কলাভবনের অপরাজেয় বাংলা
স্বাধীনতা তুমি আমার গ্রামের উঠানে শিমের জাংলা
স্বাধীনতা তুমি কবির কবিতা প্রেমিকার স্পর্শ
স্বাধীনতা তুমি ৭১ এর ক্ষত বিক্ষত দৃশ্য ।।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



