somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালাহ উিদ্দন খান পলাশ
আজ আমার বয়স ২০। আজ যে ছেলেটা জন্মাবে সে ২০ বছর পর এই দেশটাকে যাতে ঠিক মত এগিয়ে নিতে পারে তাই আমরা জীবন দিয়ে গেলাম। স্বাধীনতার জন্য সামান্য একটা জীবন দিয়ে গেলাম - রুমি

হে বিজয়ের সারথী... তুমিও চলে গেলে

১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন বীর বিক্রম রাজধানীর একটি হাসপাতালে রোববার রাতে মারা গেছেন।

রাত সোয়া ১১টায় রাজধানীর ইউনাটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার সহযোদ্ধা ও বন্ধু হাবিবুল আলম।

তিনি জানান, সোমবার জোহরের নামাজের পর বনানীর চেয়ারম্যান বাড়ী মসজিদে তার জানাজা হবে।

কাজী কামালের সহযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর আখতার আহমেদ জানান, ১৯৭১ সালের মে মাসে আগরতলার মতিনগর মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেন কাজী কামাল। তার সঙ্গে ফতেহ আলী চৌধুরী, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়াসহ কয়েক বন্ধুও তখন ওই প্রশিক্ষণ ক্যাম্পে যায়।

সেখান প্রশিক্ষণ শেষে বাংলাদেশে ঢুকে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন।

ঢাকায় গেরিলা অপারেশন চালনাকারী ক্রাক প্ল্যাটুনের সদস্য ছিলেন তিনি। হাবিবুলও এ দলের সদস্য ছিলেন।

“কাজী কামাল উদ্দিন ছিলেন অসম সাহসী যোদ্ধা। ঢাকার বেইলি রোড এলাকায় একবার পাকিস্তানি সেনারা তল্লাশি চালালে সেখানে নিরস্ত্র অবস্থায় ঘেরাও হন তিনি। তখন অভিযানে থাকা পাকিস্তানি বাহিনীর জেসিও’র কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের গুলি করেন তিনি। অনেককে মেরে বিবস্ত্র অবস্থায় দৌড়ে পালিয়ে জীবন বাঁচান,” বলেন ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আখতার আহমেদ।

হাবিবুল আলম জানান, যুদ্ধের আগে কামাল ছিল পূর্ব পাকিস্তান জাতীয় বাস্কেটবল টিমের খেলোয়াড়।

“২৯ তারিখে যখন ঢাকায় রেড হয়, ওকে আজাদের বাড়ি থেকে ধরা হয়েছিল। ও এক ক্যাপ্টেনকে মেরে পালিয়ে আসে,” হাবিব বলেন।

বনানীতে জানাজার পর কামালের মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি গাজীপুরের মৌচাকে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×