১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আর ২০১২ সালের ১৬ই ডিসেম্বর এর মধ্যকার ব্যবধান আমাদের দেখিয়ে দেয় স্বাধীনতা কি জিনিস। অনেকেই বলে আমরা একটি ভূখন্ড ছাড়া কিছুই পাইনি। এটা হয় অভিমান নয় স্বাধীনতার বিরোধীতা। আমি বিজয়ের মাসে উদার মনে অভিমান ধরলাম। ভূখন্ড ছাড়া আমরা কি কিছু পেয়েছি? উত্তর সোজা অনেক। ব্যর্থতা যে নেই তা কিন্ত নয়। তবে তা শুধু সমাজের ওপর ওয়ালাদের জন্য। সাধারন মানূষ স্বাধীনতার স্বাদ ঠিকমত উপলব্ধি করতে না পারলেও এক্ষেত্রে তাদের কোন দোষ নেই। তবে আমার মনে হয় ৪১ বছরের ভূল খুজে বের করাই আমাদের এখন প্রধান কাজ। এটা জাতিগতভাবে হতে হবে। সবাই এই প্রক্রিয়ায় অংশগ্রহন করতে বাধ্য থাকবে। এছাড়াও সকল মত কে প্রধান্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আমার পর্যবেক্ষনে ভূল গুলো তুল ধরলামঃ
১। যুদ্ধাপরাধ বিচার নিয়ে ৭১ থেকে এই পর্যন্ত রাজনীতি করা।
২। জাতিগত ভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে পারা।
৩। সাংস্কৃতিক পর্যায়ে কিছু বুদ্ধিজীবিদের দালালি করা।
৪। অর্থনৈতিক সফলতা পাওয়ার জন্য জাতীয় সম্পদ বিবেচনা না করা।
৫। রজনৈতিক ক্ষেত্রে বিদেশী দালালদের রুখতে না পারা।
৬। অন্ধভাবে ভারত ও পাকিস্তান বিরোধী মনোভাব জাতির মধ্যে জিইয়ে রাখা।
৭। ধর্মীয় মনোভাব কে ছোট ও বিকৃত করে দেখা।
৯। শিক্ষানীতির ক্ষেত্রে জনসাধারনের মনোভাবকে বিবেচনা না করা।
১০। অতি আবেগে নিজেদের কে বিশ্বের সেরা মনেকরে হীনম্নতায় ভোগা।
আমার পর্যালোচনায় ভূল থাকা স্বাভাবিক। তবে প্রতেক্যে তাদের পর্যালোচনা করলে সকল ভূল গুলো ধরা পড়বে। এখন থেকেই আমাদের জাতিগত শুদ্ধি অভিযান শুরু করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


