somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের উপর সালাওয়াত পাঠ করার ফজিলত ও গুরুত্ব সম্পর্কিত ২০টি হাদীস

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সৈয়দা শাহারবানু
১। রাসূল(সা.) বলেছেন:
আমার উপর অসম্পূর্ণ সালাওয়াত পাঠ কর না। জিজ্ঞাসা করল: অসম্পূর্ণ সালাওয়াত মানে কি?
তিন বললেন: আমার উপর সালাওয়াত পাঠ করার পর আমার পবিত্র আহলে বাইতের উপর সালাওয়াত পাঠ না করা। পরিপূর্ণ সালাওয়াত হচ্ছে এরূপ: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ।”
اللّهُمَّ صَلِّی عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ.
২। ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন:
যে ব্যক্তি যোহর ও আসরের নামাযরে মাঝে রাসূল(সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের উপর দরুদ পাঠ করবে তার পুরষ্কার হচ্ছে ৭০ রাকাত নামাযের সওয়াবের সমপরিমাণ সওয়াব।
৩। ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন:
যে ব্যক্তি ফজর ও যোহরের নামাযরে পর মুহাম্মাদ(সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের উপর দরুদ পাঠ করবে, সে ব্যক্তি ইমাম মাহদী(আ.)-কে যিয়ারত না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না।
৪। তিনি আরো বলেছেন:
যে ব্যক্তি যোহর ও আসরের নামাযরে পর মুহাম্মাদ(সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের উপর দরুদ পাঠ করবে, ৭০ রাকাত নামাযের সমপরিমাণ সওয়াব পাবে।
৫। রাসূল(সা.) বলেছেন:
যে ব্যক্তি আমার উপর সালাওয়াত পাঠ করবে অথচ আহলে বাইতের উপর দরুদ পাঠ করবে না, সে বেহেশতের সুগন্ধ থেকে বঞ্চিত হবে। যদিও বেহেশতের সুঘ্রাণ ৫০০ মাইল দূর থেকেও পাওয়া যায়।
৬। রাসূল(সা.) আরো বলেছেন:
যে ব্যক্তি আমার ও আমার আহলে বাইতের উপর বেশী বেশী দরুদ পাঠ করবে , সে মৃত্যুর যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবে।
৭। মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন:
যে ব্যক্তি এই দরুদ اللّهُمَّ صَلِّی عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ. পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে ৭২ জন শহীদের মর্যাদা দান করবেন এবং সকল গোনাহ থেকে পবিত্র করবেন যেমনটি সে জন্মলগ্নে ছিল।
৮। তিনি আরো বলেছেন:
যখন কোন কিছু ভুলে যাবে তখন আমার ও আমার পবিত্র আহলে বাইতের উপর দরুদ পাঠ করবে তাহলে আবার তা মনে পড়বে ইনশাআল্লাহু তায়ালা।
৯। ইমাম আলী (আ.) বলেছেন:
যে কোন দোয়ার পূর্বে ও পরে মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতের উপর সালাওয়াত পাঠ করলে সে দোয়া কবুল হবে।
১০। রাসূল (সা.) বলেছেন:
সালাওয়াত পাঠ করলে দারিদ্রতা দূর হয়।
১১। তিনি আরো বলেছেন:
যে ব্যক্তি আমার ও আমার পবিত্র আহলে বাইতের উপর দরুদ পাঠ করবে, তার কাছে যে দুটি ফেরেশতা আছে তারা তিনদিন তার কোন গোনাহ লিখবে না (অর্থাৎ তাকে তিন দিন পর্যন্ত তওবা করার সময় দেয়া হবে)।
১২। ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন:
যে ব্যক্তি শুক্রবারে জুময়া অথবা যোহরের নামাযের পর এই দরুদ পাঠ করবে পরের শুক্রবার পর্যন্ত সকল অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। দরুদটি নিম্নরূপ: “আল্লাহুম্মা আজয়াল সালাওয়াতিকা ওয়া সালাওয়াতি মালায়িকাতিকা ওয়া রাসূলিকা আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ।”
اللّهُمَّ أجعل صَلواتکَ و صلوات ملائکتک و رسولک عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ.
১৩। রাসূল(সা.) বলেছেন:
আমার ও আমার পবিত্র আহলে বাইতের উপর সালাওয়াত পাঠ করলে তোমাদের দোয়া কবুল হবে এবং তোমাদের নেক আমল বৃদ্ধি পাবে।
১৪। তিনি আরো বলেছেন:
আমার ও আমার পবিত্র আহলে বাইতের উপর সালাওয়াত পাঠ হচ্ছে পুল সিরাতের আলো আর যার কাছে পুল সিরাতের আলো থাকবে সে জাহান্নামী হবে না।
১৫। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন:
সেই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম নেয়া হয় অথচ সে আমার ও আমার পবিত্র আহলে বাইতের উপর সালাওয়াত পাঠ করে না।
১৬। তিনি আরো বলেছেন:
যে ব্যক্তি আমাকে স্মরণ করবে অথচ আমার ও আমার পবিত্র আহলে বাইতের উপর সালাওয়াত পাঠ করবে না সে হতভাগা।
১৭। তিনি বলেছেন:
যে ব্যক্তি ১০০বার দরুদ পাঠ করবে মহান আল্লাহ্ তার ১০০টি চাওয়া পূর্ণ করবেন।
১৮। রাসূল(সা.) বলেছেন:
যে ব্যক্তি আমার ও আমার পবিত্র আহলে বাইতের উপর এক বার সালাওয়াত পাঠ করবে মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তার জন্য সুস্থতা ও কল্যাণের দরজা খুলে দিবেন।
১৯। তিনি আরও বলেছেন:
আখিরাত বা বিচার দিবসের জন্য তিনটি আমল সর্বোত্তম যথা: ১। মুহাম্মাদ ও তাঁর আহলে বাইতের প্রতি দরুদ পাঠ করা, ২। পিপাসিতকে পানি পান করানো, ৩। আলী(আ.)-এর প্রতি অনুরাগ ও ভালবাসা পোষণ করা।
২০। ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন:
শুক্রবারে ১০০০ বার এবং অন্যান্য দিনে ১০০ বার মহানবী হযরত মুহাম্মাদ(সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি দরুদ পাঠ করা মুস্তাহাব।
** মহানবী হযরত মুহাম্মাদ(সা.)-কে স্বপ্নে দেখার একটি উপায় হচ্ছে, সর্বদা পবিত্র অবস্থায় তাঁর উপর দরুদ পাঠ করা। দরুদটি এরূপ: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া সাল্লামা কামা তুহিব্বু ওয়া তারযা।”
اللّهُمَّ صَلِّی عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ سَلَّمَ کَما تُحِبُّ وَ تَرضَی.
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×