রাজাকারের ফাঁসি চাই...
সংকোচ নয়,বিরোধ নয়;বলছি তবে শোন-
বাংলা মায়ের ইতিহাস তুমি,কতটাই বা জানো!
রক্তে বাংলা লাল হয়েছে,একাত্তর সনে-
সেই কথা কি ভুলে গেছো,কিছুই নেই মনে?
চোখের সামনে দেখছি কত,বোনের সম্ভ্রম হানি-
নিভৃতে তাই কত মায়ের,ঝরছে চোখের পানি
ভাই হারানোর ব্যথা কেবল,আমি শুধু জানি-
জীবন দিয়ে তাঁরা মোদের,করে গেছে ঋণী!
সেই ঋণ তো সবাই ভুললেও,আমি ভুলি নাই-
একবার নয়,হাজারবারে;রাজাকারের ফাঁসি শুধু চাই
সোনার বাংলায় রাজাকারের কোন ক্ষমা নাই,
জোর গলায় তাই রাজাকারের ফাঁসির মৃত্যু চাই ।
রাজাকারের সাথে মোদের,কোন আপোষ নাই-
প্রতিক্ষেত্রে,এদেরকে তাই দমন করা চাই
মুক্তিকামী সৈনিক মোরা পরস্পরের ভাই-
একাত্তরের চেতনাকে,জাগিয়ে রাখা চাই ।
উচ্চ কণ্ঠে আবারো তাই সকলকে জানাই-
রাজাকার মুক্ত বাংলা মোরা,গড়ে যেতে চাই ।
এস,আহমেদ,ভোর
হাতির ঝীল,ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


