এস,আহমেদ,ভোর
দিনের পর কাটছে দিন,রাতের পর রাত
মাথার উপর নেইতো তাঁদের,থাকার একটা ছাদ ।
আশায় বাঁচে,জীবন যেথায় আশায় জীবন পার,
তবুও তাঁদের খুলে না তো? ভাগ্যের দুয়ার ।
একটুখানি ভাতের জন্য ঘুরছে দ্বারে দ্বার ,
কেউতো তাঁদের দিচ্ছে না তো?এতটুকু ছাড়
অন্ন তাঁদের কাছে যেন,দামি সোনার হাঁর
এসবে কি?নেই কোন,তাঁদের অধিকার?
ধুলোর মাঝে কাটছে জীবন,ধুলোয় জীবন পার
বিনা দোষে খাচ্ছে তাঁরা,চড় আর থাপ্পর ।
সহজে তাই,কাটছে যেথায় জীবন তরী পার,
আদর-সোহাগ পাবার কোন,নেই কি অধিকার?
অসুখ তাঁদের প্রায়শ ভুগায়,মৃত্যু সেথায় হাতছানি দেয়
ক্ষুধাও যেন হার মেনে যায়, মরণ তাঁদের সব কেড়ে নেয় ।
স্বপ্ন ঘোরের মূর্ছনাতে,আশার নিরাচলে,ভাঙে যাদের বুক
সব হারিয়ে নিঃস্ব হয়ে,দারিদ্রকে আঁকড়ে ধরে,পায়না কোন সুখ ।
এরা শিশু,পথ শিশু,পথের ধারে বাস
সুযোগ পেলে সবাই তাঁদের,করে পরিহাস
লাঞ্ছিত আর বঞ্ছিত এই,শিশুদের কি? জন্মটাই পাপ
তাঁদের পাশে,না দাঁড়ালে পাবো অভিশাপ ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


