গত বছরের মাঝামাঝিতে প্রথম আলো পত্রিকায় সম্পাদকীয় পাতায় একটা লেখা পরেছিলাম । লেখাটি এইরুপ যে,এক আমেরিকান ও এক চাইনিজ কে নিয়ে । তারা একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন । একবার চাইনিজ বন্ধু অসুস্থ হয়ে হাসপাতাল এ ভর্তি ,প্রায় মরণাপন্ন অবস্থা । তো চাইনিজ বন্ধুটিকে দেখতে হাসপাতালে আসলো আমেরিকান বন্ধুটি । আমেরিকান বন্ধুটি চাইনিজ বন্ধুটির পাশে বসে ছিল এবং বেড এর নিচে ছিল অক্সিজেন এর পাইপ যেটা আমেরিকান বন্ধুটি পারা দিয়ে রেখেছিল । আমেরিকান বন্ধুটি দেখল তার বন্ধু তাকে কি যেন বলল,কিন্তু বুঝতে পারল না । তার কিছুক্ষন পর চাইনিজ বন্ধুটি মারা গেল । আমেরিকান বন্ধুটি ভাবল তার বন্ধু হয়ত মারা যাবার পূর্বে তার কাছে শেষ কোনো ইচ্ছা জানিয়েছে । তখন সে একজন দোভাষীর শরণাপন্ন হয়ে প্রকৃত ঘটনা জানতে পারলো এবং জানার পর খুব আহাজারি করতে লাগলো । ভাষা না বুঝতে পারায় বন্ধুর জন্য বন্ধুকে জীবন দিতে হল । তো আমাদের দেশের রাজনীতিবিদরা হচ্ছেন গনতন্ত্রের চরম বন্ধু অথচ তারাই গনতন্ত্রের পাইপ আটকে বসে আছেন । নেতাদের টক শো দেখতে দেখতে আমরা ক্লান্ত,তারা কথার ফুলঝুরি ঝরান আর আমরা জয়ধ্বনি দেই । কিন্তু না? এভাবে আর কত দিন? সাধারন জনগন রাজনীতি বুঝে না । তাই তাদের উপর জুলুম তারা আর সহ্য করবে না । তখন পালাবার পথ পাবেন না ? কিছুটা হলে সাধারন মানুষের ঋণ গুলো শোধ করুন । পরবর্তীতে ঋণের বোঝা সইতে না পারলে আমাদের দুষবেন না, আমরা আপনাদের হুশিয়ার করে দিচ্ছি । আমরা চাই আমাদের দেশটা হোক অন্য দেশের জন্য অনুকরণীয় আদর্শ । সে জন্য যে শ্রম,মেধার দরকার তা আমাদের আছে । তাই রাজনীতিবিদদের উদ্দেশে এটুকু বলব ,আসুন টাকার নেশায় হন্যে না হয়ে দেশকে ভালবাসি ।
হায় ! গণতন্ত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।